
ভোলা প্রতিনিধি: I katha24.com
ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লিবারেল ডেমোক্রেটিক পার্টি (এলডিপি) ও ১০ দলীয় জোটের প্রার্থী মোকফের উদ্দিন চৌধুরী নির্বাচন থেকে সরে দাঁড়িয়েছেন। তিনি ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী মাওলানা মুফতি ফজলুল করিমের প্রতি সমর্থন ঘোষণা করেন।
শনিবার (২৫ জানুয়ারি) ভোলা জেলা শহরে আয়োজিত এক সাংবাদিক সম্মেলনে আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেওয়া হয়। সম্মেলনে মোকফের উদ্দিন চৌধুরী বলেন, দেশের বর্তমান রাজনৈতিক বাস্তবতায় ইসলামী মূল্যবোধ, ন্যায়বিচার ও জনগণের অধিকার প্রতিষ্ঠার লক্ষ্যে তিনি ব্যক্তিগত ও রাজনৈতিক সিদ্ধান্ত থেকে নির্বাচন থেকে সরে দাঁড়াচ্ছেন।
তিনি আরও বলেন, “ভোলা-২ আসনে একজন যোগ্য, সৎ ও গ্রহণযোগ্য প্রার্থী হিসেবে মাওলানা মুফতি ফজলুল করিম জনগণের আস্থা অর্জন করেছেন। বৃহত্তর স্বার্থে আমরা তার পক্ষে ঐক্যবদ্ধ হওয়ার সিদ্ধান্ত নিয়েছি।”
সাংবাদিক সম্মেলনে এলডিপি ও ১০ দলীয় জোটের স্থানীয় নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এ সময় তারা বলেন, এই সিদ্ধান্ত গণতন্ত্র, ন্যায়ভিত্তিক রাজনীতি ও ভোটাধিকার পুনরুদ্ধারের আন্দোলনকে আরও শক্তিশালী করবে।
রাজনৈতিক বিশ্লেষকদের মতে, ভোলা-২ আসনে এই সমর্থন ঘোষণার ফলে নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ পরিবর্তন আসতে পারে এবং ভোটের মাঠে নতুন মাত্রা যোগ হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।