প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ১০:২৩ এএম
          --- ২ মাস আগে
Ad

দুর্নীতি–ফ্যাসিবাদমুক্ত ‘মানবিক বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

অ- অ+
দুর্নীতি–ফ্যাসিবাদমুক্ত ‘মানবিক বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
দুর্নীতি–ফ্যাসিবাদমুক্ত ‘মানবিক বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের
Ad

দুর্নীতি–ফ্যাসিবাদমুক্ত ‘মানবিক বাংলাদেশ’ গড়ার প্রতিশ্রুতি জামায়াত আমিরের

চৌদ্দগ্রাম (কুমিল্লা) প্রতিনিধি I Katha24.com


বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেছেন, দেশবাসী আর কোনো দুর্নীতিগ্রস্ত, আধিপত্যবাদী কিংবা ফ্যাসিবাদী সরকার দেখতে চায় না। জামায়াত ক্ষমতায় গেলে একটি মানবিক বাংলাদেশ গড়াই হবে তাদের মূল লক্ষ্য।

শনিবার (৩১ জানুয়ারি) বেলা পৌনে ১২টার দিকে কুমিল্লার চৌদ্দগ্রাম এইচ জে পাইলট মডেল সরকারি উচ্চ বিদ্যালয় মাঠে উপজেলা জামায়াতে ইসলামীর উদ্যোগে আয়োজিত ১১ দলীয় জোটের নির্বাচনী জনসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ডা. শফিকুর রহমান বলেন, “আমরা শত নির্যাতন সহ্য করেও দেশ ছাড়িনি। আমরা ছিলাম, আছি এবং থাকবো ইনশাআল্লাহ। আমরা মজলুম ছিলাম বলেই মজলুমের কষ্ট বুঝি—এ কারণেই আমরা কখনো জালিম হবো না।”

তিনি আরও বলেন, জামায়াতকে ভোট দিয়ে ক্ষমতায় আনলে দলটির কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহেরকে মন্ত্রী পরিষদের সিনিয়র সদস্য হিসেবে দেখতে পাবে দেশবাসী। এ বিষয়ে তিনি জনসমক্ষে প্রতিশ্রুতি দেন।

নারীদের উদ্দেশে জামায়াত আমির বলেন, “মা-বোনেরা কোনো ভয়-ভীতির কাছে মাথা নত করবেন না। ন্যায়ের পক্ষে ভোট দিন। চাঁদাবাজ ও সন্ত্রাসীদের রুখে দিন। জামায়াত ক্ষমতায় এলে মা-বোনেরা নিরাপদ থাকবেন।”

যুবকদের উদ্দেশে তিনি বলেন, “আমরা কোনো যুবকের হাতে বেকার ভাতা তুলে দিতে চাই না। বরং কর্মসংস্থান সৃষ্টি করে যুবকদের দেশ গড়ার কারিগরে পরিণত করবো।”

সভায় সভাপতিত্ব করেন কুমিল্লা-১১ (চৌদ্দগ্রাম) আসনের ১১ দলীয় জোট সমর্থিত দাঁড়িপাল্লার প্রার্থী ও জামায়াতের কেন্দ্রীয় নায়েবে আমির ডা. সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এনসিপির সভাপতি নাহিদ ইসলাম, খেলাফত মজলিসের আমির আল্লামা মামুনুল হক, জামায়াতের কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি মাওলানা এটিএম মাছুমসহ ১১ দলীয় জোটের বিভিন্ন নেতৃবৃন্দ।

বিষয়: রাজনীতি | নির্বাচন | জামায়াত

ট্যাগ: ডা. শফিকুর রহমান | চৌদ্দগ্রাম | ১১ দলীয় জোট

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert