প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ১১:২১ এএম
          --- ২ মাস আগে
Ad

১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান-শপিংমল বন্ধ রাখা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য

অ- অ+
১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান-শপিংমল বন্ধ রাখা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান-শপিংমল বন্ধ রাখা নিয়ে পাল্টাপাল্টি বক্তব্য
Ad

DESK REPORT II KATHA24


ঢাকা সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ফাইল ছবি সমকাল প্রতিবেদক প্রকাশ: ০৭ ফেব্রুয়ারি ২০২৬ | ১৯:১০ আগামী ১১ ও ১২ ফেব্রুয়ারি দোকান ও শপিং মল বন্ধ রাখার কোনো ঘোষণা দেওয়া হয়নি বলে জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে একটি মহল ভুয়া তথ্য ছড়িয়ে বিভ্রান্তি সৃষ্টি করছে বলে অভিযোগ করেছে সংগঠনটি।

শনিবার বিকেলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। এর আগে দুপুরে বাংলাদেশ দোকান ব্যবসায়ী মালিক সমিতি এক সংবাদ বিজ্ঞপ্তি দিয়ে জানায়, আগামী বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট অনুষ্ঠিত হবে। নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণে সাধারণ মানুষের অংশগ্রহণ নিশ্চিত করতে এবং ভোটাধিকার প্রয়োগে সুবিধা দিতে সরকারি সিদ্ধান্তের সঙ্গে সামঞ্জস্য রেখে আগামী বুধ ও বৃহস্পতিবার (১১ ও ১২ ফেব্রুয়ারি) সারা দেশে দোকান, বাণিজ্যবিতান ও শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর পরিপ্রেক্ষিতে বাংলাদেশ দোকান মালিক সমিতি আলাদা বিজ্ঞপ্তি দিয়ে জানিয়েছে, তারা দোকান বা শপিং মল বন্ধ রাখার সিদ্ধান্ত নেয়নি। বিজ্ঞপ্তিতে জানানো হয়, আসন্ন নির্বাচন উপলক্ষে ১১ ও ১২ ফেব্রুয়ারি সারা দেশে দোকান ও শপিং মল বন্ধ থাকবে বলে একটি অপপ্রচার চালানো হচ্ছে। বাংলাদেশ দোকান মালিক সমিতি এই ধরণের কোনো সিদ্ধান্ত গ্রহণ করেনি এবং এমন কোনো নির্দেশনাও প্রদান করেনি। সমিতি আরও স্পষ্ট করেছে যে, নির্বাচনের সময় দোকান খোলা রাখা বা বন্ধ রাখার বিষয়টি সম্পূর্ণ নির্ভর করবে স্থানীয় মার্কেট ও বাজার সমিতিগুলোর ওপর। তারা তাদের নিজস্ব সুবিধা অনুযায়ী ব্যবসায়িক প্রতিষ্ঠান পরিচালনার সিদ্ধান্ত নেবে।

এই বিষয়ে কেন্দ্রীয়ভাবে কোনো বাধ্যবাধকতা নেই। ভুয়া তথ্যে বিভ্রান্ত না হওয়ার জন্য সাধারণ ব্যবসায়ী ও জনসাধারণের প্রতি অনুরোধ জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। একইসঙ্গে, যারা এই ধরণের অপপ্রচার চালাচ্ছে তাদের আইনগত ভিত্তি ও নিবন্ধন আছে কি না, তা খতিয়ে দেখার জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অনুরোধ জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, বাংলাদেশ দোকান মালিক সমিতি বাণিজ্য মন্ত্রণালয় ও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক নিবন্ধিত একটি ঐতিহ্যবাহী বাণিজ্যিক সংগঠন। তাই কোনো অননুমোদিত পক্ষ থেকে আসা তথ্যে কান না দেওয়ার জন্য সকলকে আহ্বান জানানো হয়েছে। পাল্টাপাল্টি সিদ্ধান্তের বিষয়ে জানতে চাইলে বাংলাদেশ দোকান মালিক সমিতির মহাসচিব জহিরুল হক ভুঁইয়া সমকালকে বলেন, ‘বাণিজ্য মন্ত্রণালয় ও রেজিস্ট্রার অব জয়েন্ট স্টক কোম্পানি কর্তৃক নিবন্ধিত সংগঠন বাংলাদেশ দোকান মালিক সমিতি। এই সমিতি থেকে কিছু সংখ্যক লোকককে বহিস্কার করা হয়েছিল। তারা সংগঠনের নাম ব্যবহার করে বিভিন্ন সময়ে অপপ্রচার চালাচ্ছে। আমরা দেশের ব্যবসায়ী সমাজকে আহ্বান জানাচ্ছি এদের এসব অপপ্রচারে কান না দিতে

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert