
DESK REPORTT II KATHA24
ফরিদপুর-৪ আসনের ফুটবল প্রতীকের স্বতন্ত্র সংসদ সদস্য প্রার্থী মুজাহিদ বেগের ভাইয়ের হাসপাতালে দুর্বৃত্তরা হানা দিয়ে প্রাণনাশের হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। শনিবার বিকেল সাড়ে ৪টার দিকে ফরিদপুর শহরের পশ্চিম খাবাসপুরে ডা. মহসিন বেগের মালিকানাধীন আনোয়ারা হামিদা চক্ষু হাসপাতালে এই ঘটনা ঘটে। জানা যায়, বিকেলে ৩০ থেকে ৩৫ জন দুর্বৃত্ত হাসপাতালে প্রবেশ করলে ভীত সন্ত্রস্ত হয়ে পড়েন হাসপাতালের কর্মচারীরা। ছয়-সাত মিনিট হুমকিধমকি ও প্রাণনাশের হুমকি দিয়ে দুর্বৃত্তরা হাসপাতাল ত্যাগ করে। এ বিষয়ে ডা. মহসিন বেগ সমকালকে বলেন,
‘আমি দুই যুগের বেশি সময় ধরে সারা দেশে সুনামের সঙ্গে চক্ষু চিকিৎসা সেবা দিয়ে আসছি। সেবামূলক প্রতিষ্ঠানে এমন হামলা ন্যাক্কারজনক। আমি অবিলম্বে হামলাকারীদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাই। আমার ভাই মুজাহিদ বেগ ফরিদপুর-৪ আসনের স্বতন্ত্র প্রার্থী। তাকে নির্বাচন থেকে সরে যাওয়ার জন্য চাপ সৃষ্টি করতে এই ঘটনা ঘটাতে পারে প্রতিপক্ষ।’
এ ব্যাপারে ডা. মহসিন বেগ পুলিশ ও জেলা রিটার্নিং কর্মকর্তাসহ সংশ্লিষ্ট আইনশৃঙ্খলা বাহিনীর কাছে লিখিত অভিযোগ দাখিল করেছেন বলে জানা গেছে।
ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম সমকালকে বলেন, ‘লিখিত অভিযোগ ও সিসিটিভির ফুটেজ দেখে দুর্বৃত্তদের আইনের আওতায় আনা হবে।’
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।