প্রকাশ : ১০ ফেব্রুয়ারি ২০২৬ ০৫:৩২ পিএম
          --- ২ মাস আগে
Ad

রাজবাড়ীর বালিয়াকান্দিতে জনতার হাতে প্রতারক আখের আলী গ্রেফতার।

অ- অ+
রাজবাড়ীর বালিয়াকান্দিতে জনতার হাতে প্রতারক আখের আলী গ্রেফতার।
রাজবাড়ীর বালিয়াকান্দিতে একটি অভিযানে জনতার হাতে আটক হয়েছে প্রতারক আখের আলী।
Ad

  রাজবাড়ী প্রতিনিধি I Katha24.com


রাজবাড়ীর বালিয়াকান্দিতে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে কেন্দ্রে আনসার সদস্য হিসেবে ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে ৬৫ হাজার টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠেছে। (১০ ফেব্রয়ারী)

মঙ্গলবার বিকেলে আখের আলী নামে ওই প্রতারককে আটক করেছে জনতা। আখের আলী ফরিদপুর জেলার মধুখালী উপজেলার মেগচামী গ্রামের শাহাদত মোল্লার ছেলে। 

ভুক্তভোগীরা বলেন, গত ১০ দিন পুর্বে ফরিদপুর জেলার মধুখালী উপজেলায় আনসার ও ভিডিপিতে নির্বাচনী ডিউটি দেওয়ার প্রলোভন দেখিয়ে বালিয়াকান্দি উপজেলার জামালপুর ইউনিয়নের গোসাই গোবিন্দপুর গ্রামের ৬৫ জনের কাছ থেকে এক হাজার টাকা করে হাতিয়ে নেন। ডিউটির কোন কাগজপত্র না আসলে তাদের সন্দেহ হয়। মঙ্গলবার বিকালে জামালপুর এলাকায় আখের আলীকে দেখতে পেয়ে জনতা তাকে আটক করে। 

গোসাই গোবিন্দপুরের ওয়াজ শেখ বলেন, আমার স্ত্রীর কাছ থেকে এক হাজার টাকা নিয়েছে আনসারের ডিউটি দেওয়ার কথা বলে কিন্তু ডিউটি দেয়নি।

অভিযুক্ত আখের আলী ৬৫ জনের কাছ থেকে টাকা নেওয়ার কথা স্বীকার করে বলেন, ডিউটি দেওয়ার কথা বলে টাকা নিয়ে মধুখালী উপজেলা কমান্ডার লুৎফর রহমানের কাছে দিয়েছেন। তিনি ডিউটি দেননি। এখন আমাকে আটক করেছে। 

এ বিষয়ে মধুখালী উপজেলা আনসার কমান্ডার লুৎফর রহমান বলেন, আখের আলী কাছ থেকে আনসারে ডিউটি দেওয়ার কথা বলে আমি কোন টাকা নেয়নি। তার অভিযোগ সঠিক নয়।

বালিয়াকান্দি উপজেলা নির্বাহী অফিসার চৌধুরী মুস্তাফিজুর রহমান বলেন, প্রতারককে দ্রুত পুলিশের সোপর্দ করা হোক। তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে। 

বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুর রব তালুকদার বলেন, খবর পেয়ে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। তদন্ত পুর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।


মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert