
ডেস্ক রিপোর্ট ঢাকা I Katha24.com
দেশের মালিকরা তাদের মালিকানা বুঝে নিতে পথে নেমেছে। নির্বাচনকে ঘিরে দেশের বিভিন্ন প্রান্তে দেখা গেছে অভূতপূর্ব জনস্রোত। লঞ্চঘাট, ফেরিঘাট, বাসস্ট্যান্ড ও রেলস্টেশন—সবখানেই শুধু মানুষ আর মানুষ। যেন পুরো বাংলাদেশ একসঙ্গে ভোট দিতে ছুটছে।
এই নির্বাচন শুধু একটি সাংবিধানিক প্রক্রিয়া নয়, এটি পরিণত হয়েছে গণমানুষের উৎসবে। তবে এই উৎসবের পেছনে রয়েছে গভীর বেদনার ইতিহাস। গণতন্ত্র ফেরাতে, ভোটাধিকার প্রতিষ্ঠা করতে দেশের প্রায় দুই হাজার ভাই-বোনকে কবরে রেখে আসতে হয়েছে—এমন বাস্তবতায় দাঁড়িয়ে আজকের এই ভোটযাত্রা।
ছবিতে দেখা যায়, অতিরিক্ত যাত্রী বোঝাই লঞ্চে ঝুঁকি নিয়েও মানুষ ছুটছে গন্তব্যে। আবার কোথাও ফুটওভারব্রিজ ও সড়কজুড়ে মানুষের ঢল—কারও হাতে ব্যাগ, কারও কোলে শিশু, কিন্তু সবার চোখে একটাই প্রত্যয়—ভোট দেবো।
আন্তর্জাতিক পর্যবেক্ষক মহল ও দেশের বিভিন্ন গণমাধ্যমের বিশ্লেষণে উঠে এসেছে, নির্বাচনী মাঠে দাড়িপাল্লা প্রতীক এগিয়ে রয়েছে বলে দাবি করা হচ্ছে। এই দাবি সত্যে পরিণত হবে কি না, তার চূড়ান্ত উত্তর দেবে ব্যালট।
বিশ্লেষকদের মতে, সাধারণ মানুষের এই স্বতঃস্ফূর্ত অংশগ্রহণ বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসে একটি টার্নিং পয়েন্ট হয়ে উঠতে পারে। ভোটকেন্দ্রগামী এই জনস্রোত প্রমাণ করছে—দেশের মানুষ আর নীরব থাকতে চায় না।
আজকের ভোট কেবল ক্ষমতা বদলের প্রশ্ন নয়; এটি মর্যাদা, অধিকার ও ভবিষ্যতের প্রশ্ন। ইতিহাস বদলাবে কি না, তা সময়ই বলবে—তবে এটুকু নিশ্চিত, দেশের সাধারণ জনগণ তাদের কথা বলার জন্য প্রস্তুত।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।