প্রকাশ : ১৪ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১০ পিএম
          --- ২ মাস আগে
Ad

ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নবনির্বাচিত এমপি আলহাজ্ব এম এ হান্নান কে ফুলেল শুভেচ্ছা

অ- অ+
ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নবনির্বাচিত এমপি আলহাজ্ব এম এ হান্নান কে ফুলেল শুভেচ্ছা
ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ২৬৩ চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনে নবনির্বাচিত এমপি আলহাজ্ব এম এ হান্নান কে ফুলেল শুভেচ্ছা
Ad

চাঁদপুর ফরিদগঞ্জ প্রতিনিধি I Katha24.com


ফরিদগঞ্জ প্রতিনিধি:চাঁদপুর-৪ (ফরিদগঞ্জ) আসনের সদ্য নির্বাচিত সংসদ সদস্য আলহাজ্ব এম.এ. হান্নানকে ফরিদগঞ্জ প্রেসক্লাবের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়েছে। 


শনিবার (১৪ ফেব্রুয়ারি ২০২৬) দুপুরে ফরিদগঞ্জ প্রেসক্লাব কার্যালয়ে আয়োজিত এক সৌজন্য সাক্ষাৎ ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠানে তাকে এ সম্মাননা প্রদান করা হয়।


প্রেসক্লাবের সভাপতি মামুনুর রশিদ পাঠান ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম ফরহাদের উদ্যোগে অনুষ্ঠিত অনুষ্ঠানে সাংবাদিকরা নবনির্বাচিত এমপিকে অভিনন্দন জানান এবং তার সফলতা কামনা করেন।


শুভেচ্ছা গ্রহণ শেষে বক্তব্যে এমপি এম.এ. হান্নান বলেন, “এই বিজয় শুধু আমার নয়, এটি এলাকার সকল মানুষের সম্মিলিত অর্জন।”


তিনি সাংবাদিকদের উদ্দেশে বলেন, সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে নির্ভয়ে সত্য তুলে ধরতে হবে। “আমি যদি কখনো অন্যায় করি, আমার বিরুদ্ধেও নির্ভয়ে লিখবেন”।


অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি এম.কে. মানিক পাঠান, মশিউর রহমান, সাবেক সভাপতি নুরুন্নবী নোমান, সময় টিভির স্টাফ রিপোর্টার ফারুক আহমদ, সাবেক সহ-সভাপতি প্রভাষক মহিউদ্দিন ও একেএম সালাউদ্দিন, সাবেক সাধারণ সম্পাদক প্রবীর চক্রবর্তী ও আব্দুস সোবহান লিটন, যুগ্ম সাধারণ সম্পাদক নারায়ণ রবি দাশ ও এস.এম. ইকবাল, প্রচার সম্পাদক আনিসুর রহমান সুজন, আইসিটি সম্পাদক গাজী মোমিন, দপ্তর সম্পাদক মোশারফ হোসেন ফারুক, সাহিত্য সম্পাদক মো. জাহিদুল ইসলাম, কার্যনির্বাহী সদস্য জাকির হোসেন সৈকত ও শিমুল হাছানসহ প্রেসক্লাবের অন্যান্য সদস্যরা।


অনুষ্ঠান শেষে নবনির্বাচিত এমপির সঙ্গে সাংবাদিকদের সৌহার্দ্যপূর্ণ মতবিনিময় অনুষ্ঠিত হয়।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert