
কালিগন্জ প্রতিনিধি I Katha24
খুলনা-সাতক্ষীরা মহাসড়কের পাটকেলঘাটায় শাকদাহ ব্রিজ এলাকায় এক ছিনতাইয়েন ঘটনা ঘটেছে। শনিবার (১৪ ফেব্রুয়ারি) রাত আনুমানিক ৮ টার দিকে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, চারজন সন্ত্রাসী শাকদাহ ব্রিজের ওপর এক ব্যক্তিকে লক্ষ্য করে হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা তার গলায় ছুরি দিয়ে আঘাত করে এবং কাছে থাকা নগদ টাকা-পয়সা ও মোটরসাইকেল ছিনিয়ে নেয়। হামলার পর গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে স্থানীয়রা দ্রুত পাটকেলঘাটা এক ক্লিনিকে ভর্তি করেন। পরে সেখানে তার প্রাথমিক চিকিৎসা শেষে সাতক্ষীরা সদরে নেওয়া হয়।
আহত ব্যক্তির পরিচয় এখনো নিশ্চিত হওয়া যায়নি।
এ ঘটনায় এলাকায় আতঙ্ক বিরাজ করছে।পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ লুৎফুল কবির, বিষয় টির সত্যতা নিশ্চিত করে, তিনি জানান বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে, আইন-শৃঙ্খলা বাহিনী তৎপর রয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।