
ঢাকা, ১৮ ফেব্রুয়ারি ২০২৬: নবনিযুক্ত প্রধানমন্ত্রী তারেক রহমান আজ বুধবার সন্ধ্যায় জাতির উদ্দেশে ভাষণ দেবেন। প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্র জানিয়েছে, সন্ধ্যা ৬:৩০ মিনিটে এই ভাষণটি বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) ও বাংলাদেশ বেতারে সরাসরি সম্প্রচার করা হবে। প্রধানমন্ত্রী তার ভাষণে দেশের বর্তমান পরিস্থিতি, নতুন সরকারের লক্ষ্য এবং ভবিষ্যৎ কর্মপরিকল্পনা নিয়ে গুরুত্বপূর্ণ বার্তা দেবেন বলে আশা করা হচ্ছে। এটিই হবে তার প্রধানমন্ত্রী হিসেবে জাতির উদ্দেশে প্রথম আনুষ্ঠানিক ভাষণ।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।