প্রকাশ : ১৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৪:১৭ পিএম
          --- ২ মাস আগে
Ad

নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ, তদন্তের দাবিতে বিভাগে তালা

অ- অ+
নজরুল বিশ্ববিদ্যালয়ে শিক্ষিকার বিরুদ্ধে চুরির অভিযোগ, তদন্তের দাবিতে বিভাগে তালা
রবিউল ইসলাম শাকিল, নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি  জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ফোকলোর বিভাগের এক শিক্ষিকার বিরুদ্ধে বিভিন্ন সময়ে শিক্ষার্থীদের অর্থ চুরির অভিযোগে তদন্তের দাবিতে তালা ঝুলিয়েছে বিভাগটির শিক্ষার্থীরা।
Ad

ক্যাম্পাস প্রতিনিধি। কথা২৪


আজ (১৮ ফেব্রুয়ারি) বেলা ১২টায় সামাজিক বিজ্ঞান অনুষদের পঞ্চম তলায় বিভাগটিতে তালা ঝুলিয়ে তদন্তের দাবিতে আন্দোলন করে শিক্ষার্থীরা। 

গত সোমবার (০৯ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের উপাচার্য বরাবর বিভাগটির শিক্ষার্থীরা অভিযুক্ত শিক্ষিকার বিরুদ্ধে অনৈতিকভাবে অর্থ গ্রহণ ও আর্থিক অভিযোগের বিরুদ্ধে অভিযোগ এনে ০৪ দাবি উত্থাপন করে। উক্ত অভিযোগের প্রেক্ষিতে সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তে একটি উচ্চতর তদন্ত কমিটি গঠন, শাস্তি প্রমাণের ভিত্তিতে বিশ্ববিদ্যালয়ের বিধিমালা মোতাবেক দৃষ্টান্তমূলক শাস্তির ব্যবস্থা গ্রহণ, শিক্ষার্থীদের নরাপত্তার স্বার্থে সুষ্ঠু সমাধানের পূর্ব পর্যন্ত উক্ত শিক্ষকের সকল একাডেমিক কার্যক্রম স্থগিতের নিশ্চয়তা প্রদান এবং কোন শিক্ষার্থী যেন কোন শিক্ষকের ব্যক্তিগত আক্রোশের শিকার না হয় তার ব্যবস্থা নিশ্চিত করা।

ফোকলোর বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের স্নাতকোত্তর শিক্ষার্থী ইসরাত জাহান রিমা জানান, “শিক্ষার্থীরা তাদের সেমিস্টার ফাইনাল বা যেকোনো পরীক্ষা চলাকালীন ব্যাগ সামনে রাখলে সেখান থেকে প্রায়ই টাকা চুরির ঘটনা শোনা যায়। ​এরই ধারাবাহিকতায় গত ৬ তারিখে বিভাগ থেকে বিভাগের বনভোজনে যাওয়ার পথে প্রায় ৮০০০ টাকা চুরির ঘটনা ঘটে।”

তিনি আরও জানান, “সেখানে বিভাগীয় প্রধানের কাছ থেকে ৬০০০ টাকা, এক শিক্ষার্থীর কাছ থেকে ১৫০০ টাকা এবং বিভাগের সেকশন অফিসারের স্ত্রীর কাছ থেকে ৫০০ টাকা চুরি হয়। বিভাগীয় প্রধানের ব্যাগ থেকে টাকা চুরি হওয়ার পর উক্ত শিক্ষিকার ওপর সন্দেহ করা হয় এবং রাতে সিদ্ধান্ত নিয়ে ব্যাগ তল্লাশি করা হলে উক্ত শিক্ষিকার কাছ থেকে অর্থ উদ্ধার করা হয়।”

আন্দোলনকারী স্নাতকোত্তর ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী তকিব হাসান বলেন, “অভিযোগ নিয়ে উপাচার্যের সঙ্গে দেখা করলে তিনি সেটি প্রক্টরের কাছে পাঠানোর আশ্বাস দেন। পরবর্তীতে আবার উপাচার্যের কাছে গেলে বিভাগে যোগাযোগ করতে বলা হয়। কিন্তু বিভাগীয় পর্যায়ে গেলে বিষয়টি এড়িয়ে যাওয়া হচ্ছে। দীর্ঘসূত্রতা ও তালবাহানার কারণে আমরা বাধ্য হয়ে বিভাগে তালা দিয়েছি। আমরা দ্রুত সমাধান চাই।”

বিভাগীয় প্রধান সহযোগী অধ্যাপক ড. আতিজা দীল আফরোজ বলেন, “আমাদের বিভাগ বরাবর অ্যাপ্লিকেশন এসেছে ৮ তারিখ। শিক্ষার্থীরা গিয়েছিল উপাচার্যের কাছে, সেখানে প্রক্টর সহ অনেকে ছিলেন সেখান থেকে বলা হয়েছে বিভাগের মাধ্যমে আসবে, প্রথমে বিভাগ পরে ডিন এইভাবে প্রক্রিয়াগত ভাবে যাবে। শিক্ষার্থীরা জানাতে এসেছে বিভাগ কেনো ব্যবস্থা নিচ্ছে না, তখন আমি জানিয়েছি যে আমার জানা মতে এইখানে বিভাগের এখতিয়ার নেই।”

এ বিষয়ে অভিযুক্ত সেই প্রভাষক বলেন, “আমি এই বিষয়টি নিয়ে ট্রমাটাইজড। আমার ক্লাস নেওয়ার ছিলো আজকে, নিতে পারছি না। আমি একটু স্টেবল হয়ে নেই, তারপর আমি নিজেই তোমাদের ডেকে এই বিষয় নিয়ে কথা বলবো।”

এ বিষয়ে প্রক্টর মাহবুবুর রহমান জনি জানান, তালাবদ্ধ থাকায় আমরা বিভাগের শিক্ষকদের সাথে কথা বলতে পারিনি, প্রশাসনের সাথে কথা বলে পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert