
ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৬: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করবেন রাষ্ট্রপতি এবং প্রধানমন্ত্রী তারেক রহমান। তাঁদের শ্রদ্ধা নিবেদনের পর কূটনৈতিক ব্যক্তিবর্গ এবং রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ শ্রদ্ধা জানাবেন।
এরপর রাত ১২টা ৪০ মিনিট নাগাদ শহীদ মিনার সর্বস্তরের জনসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হবে। ডিএমপি কমিশনার জানিয়েছেন, শহীদ মিনার ও এর আশপাশের এলাকায় প্রায় ১৫ হাজার পুলিশ সদস্য মোতায়েন করা হয়েছে। নিশ্ছিদ্র নিরাপত্তা নিশ্চিত করতে ড্রোন, সিসিটিভি ক্যামেরা এবং ডগ স্কোয়াড সক্রিয় থাকবে। শ্রদ্ধা জানাতে আসা নাগরিকদের পলাশী মোড় হয়ে জগন্নাথ হলের গেট দিয়ে প্রবেশের অনুরোধ জানানো হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।