
ভোলায় রাত মহান ২১শে ফেব্রুয়ারির প্রথম প্রহরে শহীদ বেদীতে শ্রদ্ধা নিবেদন
ভোলা প্রতিনিধি :
ভোলা, ২১ ফেব্রুয়ারি: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ভোলা জেলা শহরে রাত ১২টা ১ মিনিটে কেন্দ্রীয় শহীদ বেদীতে ফুলেল শ্রদ্ধা নিবেদন করা হয়েছে।
একুশের প্রথম প্রহরে জেলা প্রশাসন, পুলিশ প্রশাসন,বাংলাদেশ শিক্ষক সমিতির আহবায়ক মো: মনিরুল ইসলাম,সদস্য সচিব মো:গোলাম সরোয়ার, ভোলা সদর উপজেলা সাধারন সম্পাদক মাহাবুবুর রশিদ ,বিভিন্ন রাজনৈতিক দল, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনসহ সর্বস্তরের মানুষ শহীদদের স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণ করেন। এ সময় শহীদদের স্মরণে এক মিনিট নীরবতা পালন করা হয়।
ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়ে বক্তারা বলেন, ১৯৫২ সালের ভাষা আন্দোলনের আত্মত্যাগের মধ্য দিয়েই বাঙালি জাতির স্বাধীনতা সংগ্রামের ভিত্তি রচিত হয়। বাংলা ভাষার মর্যাদা রক্ষায় শহীদদের এই ত্যাগ চিরস্মরণীয় হয়ে থাকবে।
শহীদ বেদী প্রাঙ্গণে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও সংগঠনের পক্ষ থেকে কালো ব্যাজ ধারণ, প্রভাতফেরি ও আলোচনা সভার আয়োজন করা হয়। দিনব্যাপী বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হচ্ছে।
মহান একুশে ফেব্রুয়ারি বাঙালি জাতির অহংকার ও গৌরবের প্রতীক হিসেবে চিরভাস্বর হয়ে থাকবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।