
ফুয়াদুল ইসলাম
মিরপুর প্রতিনিধি । কথা২৪
ঢাকার মিরপুর ৬ নম্বর সেকশনের “ট” ব্লকে গত সংসদ নির্বাচনে ভোট প্রদানকে কেন্দ্র করে সংঘর্ষের অভিযোগ উঠেছে।
জামায়াতে ইসলামীকে ভোট দেওয়ার অভিযোগে কয়েকজন বাসিন্দাকে মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় বিএনপির রাজনীতির সঙ্গে জড়িত হারুন ও সাঈদসহ আরও কয়েকজন।
২১ ফেব্রুয়ারী-২৬ বিকেল প্রায় ৪টার দিকে ক্ষতিগ্রস্তদের দেখতে ঢাকা-১৬ আসনের নবনির্বাচিত সংসদ সদস্য কর্নেল আব্দুল বাতেন (অব.) ঘটনাস্থলে যান। এ সময় স্থানীয় লোকজন তাকে স্বাগত জানাতে সমবেত হন।
এসময়ে , হারুনের নেতৃত্বে ১৫-২০ জন ব্যক্তি কাছাকাছি অবস্থান নিয়ে আপত্তিকর স্লোগান দিতে শুরু করলে এলাকায় উত্তেজনা সৃষ্টি হয়।
খবর পেয়ে রূপনগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা পুলিশ সদস্যদের নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হন। প্রত্যক্ষদর্শীদের দাবি, পুলিশের উপস্থিতির মধ্যেও কিছু ব্যক্তি উশৃঙ্খল আচরণ অব্যাহত রাখে এবং একপর্যায়ে সংসদ সদস্যের সাথে থাকা স্থানীয় লোকজন লক্ষ্য করে ঢিল ও পানি নিক্ষেপ করা হয়, যা তার গায়েও লাগে।
পরিস্থিতি আরও অবনতির হাত থেকে রক্ষা করতে সংসদ সদস্য উপস্থিত সবাইকে ধৈর্য ধারণের আহ্বান জানান এবং পরবর্তীতে স্থান ত্যাগ করেন।
এ ঘটনায় স্থানীয় বাসিন্দারা নিন্দা জানিয়েছেন এবং আইনশৃঙ্খলা বাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।