প্রকাশ : ২৯ ডিসেম্বর ২০২৫ ০৭:২৮ এএম
          --- ৩ মাস আগে
Ad

তাইওয়ান ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া

অ- অ+
তাইওয়ান ঘিরে চীনের বিশাল সামরিক মহড়া
দ্বিতীয় বিশ্বযুদ্ধ অবসানের ৮০ বছর পূর্তি উপলক্ষে ৩ সেপ্টেম্বর বেইজিংয়ে আয়োজিত সামরিক কুচকাওয়াজে চীনের সামরিক বাহিনীর সদস্যরা
Ad

জাপানের সঙ্গে চলমান কূটনৈতিক টানাপোড়েনের মধ্যেই তাইওয়ান ঘিরে বড় আকারে সামরিক মহড়া শুরু করেছে চীন। বেইজিং বলেছে, তাইওয়ানের স্বাধীনতার চেষ্টার বিরুদ্ধে ‘কঠোর সতর্কবার্তা’ দিতে এবং নিজেদের সামরিক সক্ষমতা যাচাই করতে আজ সোমবার থেকে সামরিক মহড়া শুরু হয়েছে। ‘জাস্ট মিশন ২০২৫’ নামের এই মহড়ায় সেনাবাহিনী, নৌবাহিনী, বিমানবাহিনী ও রকেট ফোর্স মোতায়েন করা হয়েছে।

চীনের ইস্টার্ন থিয়েটার কমান্ড এক বিবৃতিতে বলেছে, আগামীকাল মঙ্গলবার মহড়ার অংশ হিসেবে সরাসরি গোলাবর্ষণ করা হবে। এ লক্ষ্যে দ্বীপটিকে ঘিরে পাঁচটি বিশেষ অঞ্চল চিহ্নিত করা হয়েছে। স্থানীয় সময় আগামীকাল সকাল সাড়ে ৮টা থেকে পরবর্তী ১০ ঘণ্টা এসব অঞ্চলের আকাশ ও সমুদ্রসীমায় কঠোর বিধিনিষেধ বলবৎ থাকবে।২০২২ সালে তৎকালীন মার্কিন স্পিকার ন্যান্সি পেলোসির তাইওয়ান সফরের পর থেকে এ নিয়ে চীন ষষ্ঠ দফায় দ্বীপটি ঘিরে বড় ধরনের মহড়া চালাচ্ছে।

সম্প্রতি জাপানের প্রধানমন্ত্রী সানায়ে তাকাইচির এক কড়া হুঁশিয়ারির পর এই উত্তেজনা নতুন মাত্রা পেয়েছে। তাকাইচি ইঙ্গিত দিয়েছিলেন, তাইওয়ানে চীন সামরিক অভিযান চালালে টোকিও পাল্টা জবাব দেবে।

ইস্টার্ন থিয়েটার কমান্ডের মুখপাত্র শি ই এক বিবৃতিতে বলেন, ‘এই মহড়া “তাইওয়ানের স্বাধীনতাকামী” বিচ্ছিন্নতাবাদী এবং বাইরের হস্তক্ষেপকারী শক্তির জন্য একটি গুরুতর সতর্কবার্তা। সমুদ্র ও আকাশপথে যুদ্ধপ্রস্তুতির প্রশিক্ষণ, গুরুত্বপূর্ণ বন্দরগুলো অবরুদ্ধ করা এবং বহুমুখী প্রতিরোধ গড়ে তোলাই এই মহড়ার মূল লক্ষ্য।’মহড়া উপলক্ষে চীনের সামরিক বাহিনী একটি বিশেষ পোস্টার প্রকাশ করেছে। এর শিরোনাম দেওয়া হয়েছে ‘শিল্ডস অব জাস্টিস: স্ম্যাশিং ইলুশনস।’ পোস্টারটিতে চীনা সামরিক প্রতীক খচিত দুটি সোনালি ঢাল এবং যুদ্ধজাহাজ ও বিমানের ছবি ব্যবহার করে নিজেদের শক্তিমত্তার জানান দেওয়া হয়েছে।

তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় এ পর্যন্ত এই মহড়া নিয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানায়নি।এবারই প্রথম চীন প্রকাশ্যে স্বীকার করল, তাদের এই মহড়ার লক্ষ্য কেবল তাইওয়ান নয়; বরং বাইরের শক্তির সামরিক হস্তক্ষেপ প্রতিরোধ করা।

সম্প্রতি যুক্তরাষ্ট্র তাইওয়ানের কাছে ১ হাজার ১১০ কোটি ডলারের অস্ত্র বিক্রির ঘোষণা দিয়েছে রেকর্ড অঙ্কের এই অস্ত্র বিক্রির ঘোষণার মাত্র ১১ দিনের মাথায় চীন এই বিশাল মহড়া শুরু করল, যা এশিয়ায় নতুন করে অস্থিরতা সৃষ্টির কারণ হতে পারে।


মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert