
ঠাকুরগাঁও প্রতিনিধি: বুধবার বিকেলে প্রেসক্লাবের সভাকক্ষে আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠান ও ইফতার মাহফিলে তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রেসক্লাবের সভাপতি জয়নাল আবেদিন বাবুল।
সংবর্ধনা সভায় বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক জিয়াউল ইসলাম জিয়া, সিপিবির জেলা সাধারণ সম্পাদক অ্যাড. আবু সায়েম, পৌর বিএনপির সভাপতি রুহুল আমিন, সাধারণ সম্পাদক রেজাউল করিম রাজা, উপজেলা বিএনপির যুগ্ম সম্পাদক জিল্লুর রহমান জুয়েল, উপজেলা যুবদল সভাপতি নজমুল হুদা মিঠু, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নসরতে খোদা রানা, সাংবাদিক বিষ্ণুপদ রায়, মামুনুর রশীদ, বাদল হোসেন, নুর নবী রানা, সাইদুর রহমান মানিক ও মুজিবুর রহমানসহ অন্যান্য নেতৃবৃন্দ ও সাংবাদিকরা।
অনুষ্ঠানের শেষ পর্যায়ে প্রেসক্লাবের পক্ষ থেকে এমপি জাহিদুর রহমানকে ক্রেস্ট ও ফুলেল শুভেচ্ছা প্রদান করা হয়।
সংবর্ধনার জবাবে এমপি জাহিদুর রহমান বলেন, এবারের নির্বাচনে স্বাধীনতার পক্ষের শক্তি ও গণমানুষের বিজয় হয়েছে। তিনি এলাকার উন্নয়ন, গণমাধ্যমের স্বাধীনতা ও সাংবাদিকদের কল্যাণে কাজ করার অঙ্গীকার ব্যক্ত করেন।
অনুষ্ঠান শেষে দোয়া ও ইফতার মাহফিলের মধ্য দিয়ে আয়োজনের সমাপ্তি
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।