প্রকাশ : ২৫ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০৫ পিএম
          --- ১ মাস আগে
Ad

গোবিপ্রবি সাংবাদিক সমিতির ১২তম বছরে পদার্পণ

অ- অ+
গোবিপ্রবি সাংবাদিক সমিতির ১২তম বছরে পদার্পণ
গোবিপ্রবি সাংবাদিক সমিতির ১২তম বছরে পদার্পণ
Ad

আরমান মজুমদার, গোবিপ্রবি প্রতিনিধি | Katha24 


'সত্য ও ন্যায়ের পথে' এই স্লোগানকে সামনে রেখে বিভিন্ন আয়োজনের মধ্যে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (গোবিপ্রবি) সাংবাদিক সমিতির ১১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। আজ বুধবার (২৫ ফেব্রুয়ারি) দুপুর ১২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে একটি আনন্দ র‍্যালির মাধ্যমে দিবসের কর্মসূচি শুরু হয়।




প্রতিষ্ঠাবার্ষিকীর র‍্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. হোসেন উদ্দিন শেখর, ট্রেজারার অধ্যাপক ড. মোহাম্মদ নাজমুল আহসান এবং রেজিস্ট্রার মো. এনামুজ্জামান। এছাড়াও উপস্থিত ছিলেন কৃষি অনুষদের ডিন ড. জিলহাস আহমেদ জুয়েল, এনিমেল সায়েন্স অ্যান্ড ভেটেরিনারি মেডিসিন অনুষদের ডিন ড. মাহবুব হাসান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক গাজী মোহাম্মদ মাহবুব, পরীক্ষা নিয়ন্ত্রক এস এম গোলাম হায়দার এবং জনসংযোগ দপ্তরের উপ-পরিচালক মাহবুবুল আলম।




র‍্যালিতে আরও উপস্থিত ছিলেন ক্যাফেটেরিয়া প্রশাসক ড. বসির উদ্দিন, জাতীয়তাবাদী ছাত্রদলের প্রচার সম্পাদক নাহিদুর রহমান সাকিব, আল কোরআন অ্যান্ড কালচারাল স্টাডিজের উপদেষ্টা আবু দারদা এবং বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির সভাপতি শেখ রাসেল ও সাধারণ সম্পাদক নাইম আশরাফসহ অন্যান্য কার্যনির্বাহী সদস্যরা।




প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিকেল ৪টায় একাডেমিক ভবনের ৫০১ নম্বর রুমে এক আলোচনা সভা, নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর এবং ইফতার মাহফিলের আয়োজন করা হয়েছে।




উল্লেখ্য, ২০১৫ সালের ৯ ফেব্রুয়ারি যাত্রা শুরু করা এই সাংবাদিক সমিতি প্রতিষ্ঠার পর থেকেই শিক্ষার্থীদের অধিকার ও ক্যাম্পাসের নানা সমস্যা-সম্ভাবনা তুলে ধরে ক্যাম্পাস সাংবাদিকতায় অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert