
স্থানীয় সূত্রে জানা গেছে, মাটিয়াজানি এলাকার ওই গৃহবধূর সঙ্গে তার চাচাতো দেবর শান্তর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। তাদের এই গোপন প্রণয় নিয়ে এলাকায় দীর্ঘদিন ধরে নানা গুঞ্জন চলে আসছিল। গত শনিবার রাতে সেই গুঞ্জন বাস্তবে রূপ নেয় যখন ওই গৃহবধূ তার এক সন্তান ও স্বামীর সংসার ছেড়ে দেবরের হাত ধরে অজানার উদ্দেশ্যে পাড়ি জমান।
গৃহবধূ নিখোঁজ হওয়ার পর স্বামীর পরিবারের লোকজন তাকে খুঁজতে শুরু করেন। একপর্যায়ে তাকে উদ্ধার করে পুনরায় স্বামীর বাড়িতে ফিরিয়ে আনা হয়। তবে বাড়িতে ফেরার পর থেকেই ওই নারী তার স্বামীকে ত্যাগ করে দেবর শান্তকে বিয়ের দাবিতে অনড় অবস্থানে রয়েছেন। বর্তমানে তিনি স্বামীর ঘরে বসেই এই অনশন কর্মসূচি পালন করছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।