
দাম্পত্য সম্পর্কের মানসিক ও আবেগিক স্থিতিশীলতা পাশাপাশি শারীরিক সামঞ্জস্য একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ উপাদান। তবে, বাংলাদেশসহ দক্ষিণ এশীয় সমাজে যৌনস্বাস্থ্য এবং পারস্পরিক তৃপ্তির বিষয়টি এখনো অপ্রতুল আলোচনার মধ্যে সীমাবদ্ধ। গবেষণা বলছে, এই নীরবতা অনেক দম্পতির সম্পর্কের গুণগত মানকে প্রভাবিত করছে।
যৌনস্বাস্থ্য: সুস্থতার অপরিহার্য অংশ আন্তর্জাতিক সংস্থাগুলো যৌনস্বাস্থ্যকে সামগ্রিক সুস্থতার একটি গুরুত্বপূর্ণ অংশ হিসেবে বিবেচনা করে। বিশেষজ্ঞদের মতে, যৌনতা কেবল প্রজননের বিষয় নয়; এটি মানসিক সংযোগ, পারস্পরিক আনন্দ এবং সম্পর্কের গভীরতার সঙ্গে সম্পর্কিত।
গবেষণায় কী উঠে এসেছে বাংলাদেশে কাজ করা আন্তর্জাতিক সংস্থাগুলোর বিভিন্ন প্রতিবেদনে দেখা যায়—
এছাড়া, দক্ষিণ এশিয়া বিষয়ক গবেষণায় দেখা গেছে, দাম্পত্যে যৌন সন্তুষ্টি নারীর মানসিক সুস্থতা ও সম্পর্কের সন্তুষ্টির সঙ্গে সরাসরি সম্পর্কিত।
সামাজিক বাস্তবতা ও ট্যাবু বাংলাদেশি সমাজে যৌনতা নিয়ে খোলামেলা আলোচনা প্রায়ই অস্বস্তিকর হিসেবে বিবেচিত হয়। ফলে—
সমাজবিজ্ঞানীদের মতে, যৌনতা নিয়ে নেতিবাচক সামাজিক ধারণা নারীর আত্মপ্রকাশ ও সম্পর্কের সমতা প্রতিষ্ঠায় বাধা দেয়।
বিশেষজ্ঞ মতামত মনোবিজ্ঞানী ও দাম্পত্য কাউন্সেলরদের মতে, যৌন সন্তুষ্টির অন্যতম পূর্বশর্ত হলো খোলামেলা ও সম্মানজনক যোগাযোগ। দাম্পত্যে প্রত্যাশা, পছন্দ এবং অস্বস্তি নিয়ে আলোচনা না হলে সম্পর্কের মধ্যে দূরত্ব তৈরি হতে পারে।
তারা আরও বলেন, যৌনতা কোনো এক পক্ষের উপভোগের বিষয় নয়; এটি পারস্পরিক অভিজ্ঞতা এবং উভয়ের অধিকার। নারীর তৃপ্তি ও অনুভূতিকে গুরুত্ব দেওয়া সুস্থ সম্পর্কের একটি গুরুত্বপূর্ণ উপাদান।
সমাধানের পথ এই বিষয়ে আমি পশ্চিমা, মধ্যপ্রাচ্যের ও এশিয়ার কিছু সমাজের স্টাডি থেকে তিনটি মতামত উপস্থাপন করতে চাই। আমি চাই, এই মতামতগুলোর মধ্যে প্রথম দুটি গ্রহণ করা হোক এবং শেষেরটি না পারতেই নেওয়া হোক। মতামতগুলো হলো—
১। এই ব্যাপারটি সম্পূর্ণ নির্ভর করে দুইজনের মানসিক চিন্তা ভাবনার উপর। তাই শারীরিক সম্পর্কে জড়ানোর আগে দুইজনের চিন্তা ভাবনা নিয়ে কথা বলে বুঝে সিদ্ধান্ত নেওয়া উচিত।
২। যদি সিদ্ধান্ত নেওয়ায় ভুল হয়, তবে নারীরা চিকিৎসার জন্য বা ট্রিটমেন্টের আশ্রয় নিতে পারেন, তবে এটি তাদের স্বামীকে নিয়ে আলোচনা করার পর করা উচিত।
৩। মনে করেন, এতেও তারা ব্যর্থ, কিন্তু আমি চাই না উপরের দুইটাতে ব্যর্থ হোক তারা। তারপরও যদি না পারতে হয়, তবে ডিভোর্স নিতে পারেন। তবে, একজন ডিভোর্সি নারীর জানার বিষয় হলো, ডিভোর্সের কষ্ট কত গভীর। হয়তো খামখেয়ালি অবস্থায় অনেকে এটি নিয়ে নেয়, কিন্তু পরবর্তীতে যখন তারা বুঝতে পারে, তখন তারা কি ভুল করেছে। এটা একজন ভুক্তভোগী ছাড়া কেউ বুঝবে না।
আমি এখানে তিনটি মন্তব্য করেছি, ভিন্ন ভিন্ন চিন্তা ভাবনার উপরে। আশা করি সবাই বিষয়টি বুঝছেন এবং প্রথম দুইটার মধ্যে সমাধান খুঁজার চেষ্টা করবেন।
গবেষণা ও বিশেষজ্ঞ মতামতের ভিত্তিতে আরও গভীরে গিয়ে কয়েকটি গুরুত্বপূর্ণ দিক উঠে এসেছে—
উপসংহার দাম্পত্যে শারীরিক অসামঞ্জস্য ও যৌন অসন্তুষ্টি একটি নীরব সংকট, যা প্রায়ই অদৃশ্য থেকে যায়। এই সংকট নিরসনে প্রয়োজন বৈজ্ঞানিক সচেতনতা, সামাজিক দৃষ্টিভঙ্গির পরিবর্তন এবং পারস্পরিক সম্মানভিত্তিক যোগাযোগ। সুস্থ দাম্পত্য গড়ে তুলতে যৌনস্বাস্থ্য বিষয়ে দায়িত্বশীল ও খোলামেলা আলোচনা এখন সময়ের দাবি। লেখার একমাত্র কারণ হলো, 'নারী' শব্দটি অনেক সম্মানের, তাই আমি চাই এটি আরও সম্মান নিয়ে আমাদের এই মহাকালের মহাযাত্রায় আমাদের সাথে থাকতে পারে।
ধন্যবাদ সবাইকে...!
হাদি মুহাম্মদ রাফসান
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।