প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ১০:২৬ এএম
          --- ১ মাস আগে
Ad

রাজশাহী নগরীতে একাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কোচিং সেন্টার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের।

অ- অ+
রাজশাহী নগরীতে একাদশ শ্রেণির ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে কোচিং সেন্টার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের।
রাজশাহী নগরীতে একাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক কোচিং সেন্টার পরিচালকের বিরুদ্ধে মামলা হয়েছে।
Ad

রাজশাহী জেলা প্রতিনিধি I কথা২৪

রাজশাহী নগরীতে একাদশ শ্রেণির এক ছাত্রীকে শ্লীলতাহানির অভিযোগে এক কোচিং সেন্টার পরিচালকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। অভিযুক্ত ব্যক্তিকে স্থানীয় জনগণ আটক করে পুলিশের হাতে সোপর্দ করেছে।

ঘটনাটি রাজশাহী মহানগরীর কাশিয়াডাঙ্গা থানার হরগ্রাম এলাকায় সংঘটিত হয়। অভিযুক্ত আহাদুজ্জামান নাজিম ওই এলাকার একটি কোচিং সেন্টারের পরিচালক হিসেবে পরিচিত। তিনি রাজশাহীর একটি ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবেও কর্মরত বলে জানা গেছে।

অভিযোগের সূত্রে জানা যায়, বিকেল বেলায় কোচিং সেন্টারে পড়ানোর সময় তিনি একাদশ শ্রেণির ছাত্রীটির সঙ্গে শ্লীলতাহানির চেষ্টা করেন। এ সময় ছাত্রী চিৎকার করলে আশপাশের লোকজন দ্রুত সেখানে উপস্থিত হন। পরে তারা অভিযুক্তকে আটক করে মারধর করে কাশিয়াডাঙ্গা থানায় হস্তান্তর করেন।

ভুক্তভোগী ছাত্রীর পরিবারের দাবি, এর আগেও ওই শিক্ষকের বিরুদ্ধে একই ধরনের অভিযোগ উঠেছিল। ২০২১ সালের ডিসেম্বর মাসে তার বিরুদ্ধে একটি মামলা হয়েছিল বলেও স্থানীয়রা জানিয়েছেন।

এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ফরহাদ আলী জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে ভুক্তভোগী নিজেই বাদী হয়ে মামলা দায়ের করেছেন। অভিযুক্তকে আটক রাখা হয়েছে এবং বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

স্থানীয় অভিভাবকরা শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার্থীদের নিরাপত্তা নিশ্চিত করার জন্য জোর দাবি জানিয়েছেন। তাদের মতে, এমন ঘটনার পুনরাবৃত্তি রোধে কঠোর নজরদারি ও দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া অত্যন্ত জরুরি।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert