প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০৩:৫৪ পিএম
          --- ১ মাস আগে
Ad

হেফাজতে অভ্যন্তরীণ মতপার্থক্য: ১১ দলীয় জোট ইস্যুতে বৈঠক অমীমাংসিত

অ- অ+
হেফাজতে অভ্যন্তরীণ মতপার্থক্য: ১১ দলীয় জোট ইস্যুতে বৈঠক অমীমাংসিত
রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর একটি বৈঠকে ১১ দলীয় জোটে সংশ্লিষ্টতা নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে বারিধারা মাদরাসায় আয়োজিত ইফতার মাহফিল সংক্রান্ত পরামর্শ সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।
Ad

হেফাজতে অভ্যন্তরীণ মতপার্থক্য: ১১ দলীয় জোট ইস্যুতে বৈঠক অমীমাংসিত

রিপোর্টার: আবু বকর সিদ্দিক

রাজধানীতে হেফাজতে ইসলাম বাংলাদেশ-এর একটি বৈঠকে ১১ দলীয় জোটে সংশ্লিষ্টতা নিয়ে অভ্যন্তরীণ মতপার্থক্য প্রকাশ্যে এসেছে। সংগঠনের ঢাকা মহানগর শাখার উদ্যোগে বারিধারা মাদরাসায় আয়োজিত ইফতার মাহফিল সংক্রান্ত পরামর্শ সভায় এ বিষয়টি নিয়ে আলোচনা হয়।

সভায় উপস্থিত একাধিক সূত্র জানায়, আলোচনায় জুনায়েদ আল হাবীব ও মনির কাসেমি মত দেন যে, যারা ১১ দলীয় জোটে যুক্ত হয়েছেন তারা হেফাজতের কমিটিতে থাকতে পারবেন না। তবে এ বক্তব্যকে ঘিরে সভার ভেতরেই ভিন্নমত দেখা দেয়।

এদিকে মহানগর হেফাজতের সেক্রেটারি মামুনুল হক-এর অনুপস্থিতি নিয়েও প্রশ্ন ওঠে। এ বিষয়ে জানতে চাইলে আয়োজক পক্ষ জানায়, তাকে দাওয়াত দেওয়া হয়নি। কারণ হিসেবে উল্লেখ করা হয়—তিনি ১১ দলীয় জোটে সম্পৃক্ত হওয়ায় হেফাজতের কার্যক্রমে তাকে রাখা হবে না।

সভায় সংশ্লিষ্ট ব্যক্তিরা আমিরে হেফাজতের রেফারেন্সে কিছু বক্তব্য উপস্থাপন করলে, উপস্থিত কয়েকজন আলেম এ বিষয়ে লিখিত বা স্বাক্ষরিত কোনো প্রমাণপত্র দেখতে চান। তবে অভিযোগ রয়েছে, জুনায়েদ আল হাবীব ও মনির কাসেমি তা উপস্থাপন করতে ব্যর্থ হন।

পরিস্থিতি জটিল হয়ে উঠলে বৈঠকটি কোনো চূড়ান্ত সিদ্ধান্ত ছাড়াই অমীমাংসিত অবস্থায় শেষ হয়।

সংগঠন সংশ্লিষ্ট মহলের মতে, এ ধরনের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গঠনতন্ত্র ও শুরার পরামর্শের ভিত্তিতে নেওয়া হলে তা অধিকতর গ্রহণযোগ্য ও স্থিতিশীল হবে। এখনো পর্যন্ত এ বিষয়ে কেন্দ্রীয় কমিটির পক্ষ থেকে কোনো আনুষ্ঠানিক লিখিত ঘোষণা দেওয়া হয়নি।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert