প্রকাশ : ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:২৭ এএম
          --- ১ মাস আগে
Ad

আইডেন্টিটি পলিটিক্স’ নিয়ে গোবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত

অ- অ+
আইডেন্টিটি পলিটিক্স’ নিয়ে গোবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত
আইডেন্টিটি পলিটিক্স’ নিয়ে গোবিপ্রবিতে সেমিনার অনুষ্ঠিত
Ad

আরমান মজুমদার, গোবিপ্রবি প্রতিনিধি | Katha24 

গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (গোবিপ্রবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের উদ্যোগে 'The Problem of Identity Politics and the Defense of a Cosmopolitanism of Proximity' শীর্ষক আন্তর্জাতিক সেমিনার অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৮ ফেব্রুয়ারি) সকাল ১১টায় বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের ৫০১ নম্বর কক্ষে সেমিনারটি আয়োজন করা হয়।


সেমিনারে মূল বক্তা হিসেবে উপস্থিত ছিলেন পর্তুগালের ইউনিভার্সিটি অব বেইরা ইন্টেরিয়র-এর যোগাযোগ বিভাগের অধ্যাপক প্রফেসর আন্দ্রে বারাতা। তিনি সমসাময়িক রাজনীতির বিভিন্ন চ্যালেঞ্জ, বৈশ্বিক প্রেক্ষাপটে পরিচয়ভিত্তিক রাজনীতির প্রভাব এবং ‘নিকটবর্তী কসমোপলিটানিজম’ ধারণার তাত্ত্বিক ও ব্যবহারিক দিক নিয়ে বিশদ আলোচনা করেন।


সেমিনারে সভাপতিত্ব করেন গোবিপ্রবির আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের চেয়ারম্যান সহকারী অধ্যাপক মাহাবুবা উদ্দিন। তিনি তার বক্তব্যে বলেন, "বর্তমান বিশ্বরাজনীতিতে পরিচয়ভিত্তিক বিভাজন একটি গুরুত্বপূর্ণ ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এ ধরনের একাডেমিক আলোচনা শিক্ষার্থীদের দৃষ্টিভঙ্গি প্রসারিত করতে সহায়ক ভূমিকা রাখবে।"


অনুষ্ঠানে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের শিক্ষক-শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা মূল বক্তার সঙ্গে সরাসরি মতবিনিময় করেন, যা পুরো সেমিনারকে আরও প্রাণবন্ত করে তোলে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১০

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১১

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১২

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৩

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৪

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৫

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৬

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৭

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

ঢাবি’তে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক সম্মেলন

১৯

নওগাঁয় ২টি খাল পুন : খনন কাজের উদ্বোধন

২০
Ad
Ad
Katha Expert