
Katha24
মুহাম্মদ রেজাউল করিম | টেকনাফ প্রতিনিধি
২৮ ফেব্রুয়ারী ২০২৬ । শনিবার
বাহারছড়া ইউনিয়ন-এ সরকারি অনুদান বিতরণে অসামঞ্জস্যের অভিযোগ তুলেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী করিম উল্লাহ। তিনি দাবি করেন, স্থানীয় কিছু জনপ্রতিনিধি নিজেদের আত্মীয়স্বজন ও ঘনিষ্ঠদের মধ্যে অত্যন্ত পক্ষপাতিত্বের মাধ্যমে সরকারি অনুদান বিতরণ করছেন, যা গ্রহণযোগ্য নয়।
এই প্রবৃদ্ধি প্রকৃত গরিব এবং অসহায় জনগণের জন্য ক্ষতিকর প্রমাণিত হচ্ছে। করিম উল্লাহ বলেন, এই অনৈতিক ও অমানবিক আচরণ সরকারি নীতির সাথেও সাংঘর্ষিক। তিনি আরও উল্লেখ করেন যে, অনুদান বিতরণে বৈষম্যের কারণে সাধারণ মানুষের মধ্যে ব্যাপক ক্ষোভ ও হতাশার সৃষ্টি হচ্ছে।
করিম উল্লাহ তার বক্তব্যে তিনটি গুরুত্বপূর্ণ দাবি উত্থাপন করেন। এসব মধ্যে রয়েছে—বাহারছড়া ইউনিয়নে সরকারি অনুদানের সুষম ও স্বচ্ছ বিতরণ নিশ্চিত করা, স্বজনপ্রীতি ও অনিয়মের অভিযোগের নিরপেক্ষ তদন্ত পরিচালনা করা, এবং প্রকৃত উপকারভোগীদের তালিকা প্রকাশ করা।
তিনি আরও উল্লেখ করেন যে, যদি এসব যৌক্তিক দাবি দ্রুত বাস্তবায়ন না করা হয়, তবে তিনি উচ্চ পর্যায়ে লিখিত অভিযোগ দায়ের করবেন। পাশাপাশি, তিনি আপামর ছাত্র-জনতা ও সাধারণ জনগণের সঙ্গে নিয়ে একটি শান্তিপূর্ণ কিন্তু শক্তিশালী আন্দোলনেরও হুঁশিয়ারি দেন। করিম উল্লাহ পরিষ্কার করে বলেন, এই পরিস্থিতির পুরো দায়ভার সংশ্লিষ্ট কর্তৃপক্ষকেই গ্রহণ করতে হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।