প্রকাশ : ০১ মার্চ ২০২৬ ০৫:১২ এএম
          --- ১ মাস আগে
Ad

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর তেজখালীতে রাজনীতির নতুন দিগন্ত—আব্দুল জলিল ৩নং ওয়ার্ডের কেন্দ্রবিন্দু

অ- অ+
ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর তেজখালীতে রাজনীতির নতুন দিগন্ত—আব্দুল জলিল ৩নং ওয়ার্ডের কেন্দ্রবিন্দু
মেম্বার পদপ্রার্থী আব্দুল জলিল মিয়া বলেন, "আমি রাজনীতিতে মানুষের সেবায় নিয়োজিত। ৩নং ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তোলার লক্ষ্যে কাজ করতে চাই। আপনারা যে দোয়া ও সমর্থন দেবেন, সেটাই আমার সবচেয়ে বড় শক্তি হবে।"
Ad

ত্রয়োদশ জাতীয় নির্বাচনের পর তেজখালীতে নির্বাচনী ঝড়—৩নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দু আব্দুল জলিল

 নিজস্ব প্রতিবেদক Katha24

ত্রয়োদশ জাতীয় নির্বাচন শেষ হওয়ার পর দেশে রাজনৈতিক অঙ্গনে নতুন সমীকরণের সূচনা হয়েছে। বর্তমানে উপজেলা ও ইউনিয়ন পরিষদ নির্বাচনের নিয়ে ব্যাপক আলোচনা চলছে—এটি ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলার ১নং তেজখালী ইউনিয়নকেও প্রভাবিত করেছে।

রাজনীতির মাঠ আবারও উত্তপ্ত হয়ে উঠেছে এবং এরই মধ্যে ৩নং ওয়ার্ডে আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠে এসেছেন প্রবীণ সমাজসেবক জনাব মো. আব্দুল জলিল মিয়া।

বিলপাড়, জয়নগর ও ঈমামনগরের লোকজনের কাছে তিনি শুধুমাত্র একটি নাম নন—বরং আস্থা ও নির্ভরতার প্রতীক। দীর্ঘকাল ধরে নীরবে মানুষের পাশে দাঁড়িয়ে থাকা এই মানুষটি এবার জনগণের প্রতিনিধি হয়ে কাজ করার জন্য দৃঢ় সংকল্প গ্রহণ করেছেন।

তেজখালী ইউনিয়ন বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করে আসা আব্দুল জলিল মিয়ার রাজনৈতিক জীবন পদ-পদবীর মধ্যে সীমাবদ্ধ ছিল না; বরং গত ১৭ বছর ধরে আন্দোলন-সংগ্রামের মাঠে তিনি বারবার হামলা-মামলার শিকার হয়েছেন। তবে তিনি কখনো পিছু হটেননি—মানুষের জন্য কাজ করার অঙ্গীকারে ছিলেন অটল।

তার পরিবারও রাজনীতিতে সক্রিয়। তার বড় ছেলে, তারুণ্যের প্রতীক টিপু সুলতান—তেজখালী ইউনিয়ন ছাত্রদলের সাবেক সভাপতি এবং সদ্য সাবেক বাঞ্ছারামপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক। রাজনৈতিক প্রতিকূলতার মুখোমুখি হয়ে তিনি দীর্ঘ সময় কারাবরণ করেছেন, যা তাদের পরিবারের ত্যাগের একটি বাস্তব উদাহরণ।

স্থানীয়রা জানান, আব্দুল জলিল মিয়া এমন একজন ব্যক্তি যিনি সুখ-দুঃখে মানুষের পাশে দাঁড়িয়ে থাকেন। বিপদে-আপদে সাধারণ মানুষ তাকে কাছে পায়। তাই অনেকেই তাকে ৩নং ওয়ার্ডের “যোগ্য নেতৃত্ব” হিসেবে দেখতে শুরু করেছেন।

তার সমর্থক ও অনুরাগীদের মুখে এখন একটি স্লোগান—

পরিবর্তনের অঙ্গীকার — আগামী দিনের মেম্বার হবে জনতার, ইনশাআল্লাহ।

মেম্বার পদপ্রার্থী আব্দুল জলিল মিয়া বলেন,

আমি রাজনীতি করি মানুষের জন্য। আমি চাই ৩নং ওয়ার্ডকে একটি আদর্শ ও উন্নত ওয়ার্ড হিসেবে গড়ে তুলতে। আপনাদের দোয়া ও সমর্থনই আমার সবচেয়ে বড় শক্তি।

তিনি আরও বলেন, “আমি আপনাদের পাশে থাকতে চাই, সেবা করতে চাই। ইনশাআল্লাহ, আপনাদের ভালোবাসা পেলে এই ওয়ার্ডকে নতুনভাবে গড়ে তুলবো।”

আসন্ন ১নং তেজখালী ইউনিয়ন পরিষদ নির্বাচনে ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী হিসেবে তিনি সর্বস্তরের মানুষের দোয়া ও সমর্থন কামনা করেছেন।

সমাজ সেবক • যোগ্য নেতৃত্ব

জনাব মো. আব্দুল জলিল মিয়া

 ১নং তেজখালী ইউনিয়ন

 ৩নং ওয়ার্ডের মেম্বার পদপ্রার্থী।

 প্রচারে: ৩নং ওয়ার্ডের সর্বস্তরের জনগণ।

রিপোর্টার: আবু বকর সিদ্দিক

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১০

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১১

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১২

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৩

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৪

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৫

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৬

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৭

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১৮

ঢাবি’তে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক সম্মেলন

১৯

নওগাঁয় ২টি খাল পুন : খনন কাজের উদ্বোধন

২০
Ad
Ad
Katha Expert