
কথা২৪ । রায়পুর লক্ষ্মীপুর।
অদ্য ০১/০৩/২৬খ্রি. তারিখ রায়পুর উপজেলায় বিভিন্ন দোকানীকে দোকানের বাইরে ফুটপাত দখল করে রাখায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ২৪,০০০/- অর্থদন্ড প্রদান করে আদায় করা হয় এবং ফুটপাত দখলমুক্ত করা হয়। ভবিষ্যতে আবারো ফুটপাত দখল করা হলে বিধি মোতাবেক কঠোর ব্যবস্থা গ্রহণ করা হবে।
অভিযান পরিচালনা করেন জনাব নিগার সুলতানা, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট। সহযোগিতা করেন রায়পুর থানা পুলিশ ও রায়পুর পৌরসভার সদস্যবৃন্দ।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।