
রাষ্ট্রায়ত্ত সংবাদমাধ্যম কোরিয়ান সেন্ট্রাল নিউজ এজেন্সি (KCNA)-কে দেওয়া এক বিবৃতিতে মুখপাত্র বলেন, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরাইলের সামরিক পদক্ষেপ জাতীয় সার্বভৌমত্বের সুস্পষ্ট লঙ্ঘন। কোনো পরিস্থিতিতেই এ ধরনের আগ্রাসী যুদ্ধ গ্রহণযোগ্য হতে পারে না।
বিবৃতিতে আরও অভিযোগ করা হয়, যুক্তরাষ্ট্রের ‘হেজেমনিক ও গ্যাংস্টারসুলভ’ আচরণ নতুন নয়। দীর্ঘদিন ধরেই ওয়াশিংটনের পররাষ্ট্রনীতি শক্তিপ্রদর্শন ও একতরফা পদক্ষেপের ওপর নির্ভরশীল বলে দাবি করে পিয়ংইয়ং। তাই এ হামলায় যুক্তরাষ্ট্রের সম্পৃক্ততা উত্তর কোরিয়ার কাছে অপ্রত্যাশিত ছিল না বলেও মন্তব্য করা হয়।
উত্তর কোরিয়া জোর দিয়ে বলেছে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উচিত এই ধরনের সামরিক আগ্রাসনের বিরুদ্ধে সুস্পষ্ট অবস্থান নেওয়া এবং আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষায় কার্যকর পদক্ষেপ গ্রহণ করা।
এদিকে হামলার প্রেক্ষাপটে মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বৃদ্ধি পাওয়ার আশঙ্কা তৈরি হয়েছে বলে আন্তর্জাতিক বিশ্লেষকরা মনে করছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।