শেষ হয়ে যায়নি বাটলারের ইংল্যান্ড ক্যারিয়ার; ফেরার লড়াইয়ে আত্মবিশ্বাসী জস
টি-টোয়েন্টি বিশ্বকাপে নিজের বাজে পারফরম্যান্সের কথা স্বীকার করেও আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসরের সম্ভাবনা উড়িয়ে দিয়েছেন জস বাটলার। বর্তমানে ফ্রান্সের পাহাড়ে পরিবারের সাথে সময় কাটিয়ে নিজেকে রিচার্জ করছেন এই ইংলিশ তারকা।