
ঠাকুরগাঁও প্রতিনিধি:
আটক নুরুল ইসলাম ক্ষয়কলি সদর উপজেলার শুখানপুকুরী ইউনিয়নের হাড়ীপুকুর গ্রামের মৃত আয়নাল হকের ছেলে।
স্থানীয় সূত্রে জানা যায়, প্রায় এক বছর ধরে অভিযুক্ত ক্ষয়কলি ভুক্তভোগী স্বামী পরিত্যক্তা নারীর বাড়িতে বিভিন্ন সময়ে যাতায়াত করতেন। এ সময় তিনি ওই নারীকে বিভিন্নভাবে কুপ্রস্তাব দিতেন। তার প্রস্তাবে রাজি না হলে ভয়ভীতি দেখানোর অভিযোগও রয়েছে।
ভুক্তভোগীর অভিযোগ, একপর্যায়ে বিয়ের প্রলোভন দেখিয়ে তাকে জোরপূর্বক ধর্ষণ করা হয়। সর্বশেষ গত ৪ মার্চ ভুক্তভোগী নারীকে বাড়িতে একা পেয়ে আবারও জোরপূর্বক ধর্ষণের সময় তার ভাবি বিষয়টি দেখে ফেললে ঘটনাটি প্রকাশ্যে আসে।
এ ঘটনার পর স্থানীয় কিছু মাতব্বর বিষয়টি মীমাংসার জন্য ভুক্তভোগী পরিবারের ওপর চাপ প্রয়োগ করেন বলে অভিযোগ উঠেছে। তবে ভুক্তভোগী নারী পরে নিজেই বাদী হয়ে থানায় লিখিত অভিযোগ দায়ের করেন।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ভূল্লী থানার অফিসার ইনচার্জ (ওসি) নূরে আলম সিদ্দিকী জানান, অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত নুরুল ইসলাম ক্ষয়কলিকে আটক করেছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।