প্রকাশ : ১৩ মার্চ ২০২৬ ১১:১১ পিএম
          --- ১ মাস আগে
Ad

"মুরাদনগরে রহস্যজনক মৃত্যু: নিখোঁজের ৮ দিন পর ইংরেজি শিক্ষক সাইফুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার"

অ- অ+
"মুরাদনগরে রহস্যজনক মৃত্যু: নিখোঁজের ৮ দিন পর ইংরেজি শিক্ষক সাইফুলের অর্ধগলিত মরদেহ উদ্ধার"
মো: জিহাদ সরকার, রিপোর্টার-কথা২৪ মুরাদনগর (কুমিল্লা) কুমিল্লার মুরাদনগরে নিজ ভাড়া বাসা থেকে অধ্যাপক আব্দুল মজিদ কলেজের ইংরেজি বিভাগের জনপ্রিয় শিক্ষক জনাব সাইফুল ইসলাম (৩৫)-এর অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। শুক্রবার (১৩ মার্চ) বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজারের একটি ভবনের দ্বিতীয় তলা থেকে তার মরদেহটি উদ্ধার করা হয়। একজন মেধাবী শিক্ষকের অকাল প্রস্থান নিহত সাইফুল ইসলাম ছিলেন একজন অত্যন্ত মেধাবী ও সজ্জন ব্যক্তিত্ব। তিনি চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (CU) থেকে ইংরেজি সাহিত্যে স্নাতক (অনার্স) ও স্নাতকোত্তর (মাস্টার্স) সম্পন্ন করে মুরাদনগরের অধ্যাপক আব্দুল মজিদ কলেজে প্রভাষক হিসেবে কর্মরত ছিলেন। জামালপুর সদরের রশিদপুর ইউনিয়নের রামনগর গ্রামে তার স্থায়ী নিবাস হলেও তিনি এখানে একাই বসবাস করতেন। ব্যক্তিগত জীবনে তিনি ছিলেন অবিবাহিত। ৮ দিন পর মরদেহ উদ্ধার জানা গেছে, গত ৫ মার্চ শেষবারের মতো কলেজে ক্লাস নিয়েছিলেন সাইফুল ইসলাম। এরপর থেকেই তার আর কোনো খোঁজ পাওয়া যাচ্ছিল না। গত ৮ মার্চ (রোববার) কিছু শিক্ষার্থী তাকে ডাকতে আসলেও ভেতর থেকে সাড়া না পেয়ে ফিরে যায়। আজ শুক্রবার দুপুরে তার বাসা থেকে তীব্র দুর্গন্ধ ছড়ালে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পুলিশ এসে দরজার লক ভেঙে তার মরদেহ উদ্ধার করে। পুলিশের প্রাথমিক ধারণা, অন্তত ৩-৪ দিন আগে তার মৃত্যু হয়েছে। ছাত্র-শিক্ষক মহলে শোকের মাতম সাইফুল ইসলামের মৃত্যুতে তার সহকর্মী ও শিক্ষার্থীদের মাঝে গভীর শোকের ছায়া নেমে এসেছে। প্রিয় শিক্ষকের এমন বিয়োগান্তক বিদায় মানতে পারছেন না কেউ। অধ্যাপক আব্দুল মজিদ কলেজের এক সাবেক শিখার্থী বলেন, "সাইফুল স্যার ছিলেন আমাদের বটবৃক্ষের মতো। তিনি আমাকে নিজের ছোট ভাইয়ের মতো স্নেহ করতেন এবং অন্যদের চেয়ে একটু বেশিই কাছের মনে করতেন। একজন শিক্ষকের সেই অকৃত্রিম ভালোবাসা আমার ছাত্রজীবনের সবচেয়ে বড় পাওয়া ছিল। স্যারের এই চলে যাওয়া আমার হৃদয় ভেঙে দিয়েছে।" তদন্তের অপেক্ষায় পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো: আনোয়ার হোসেন জানান, ভেতর থেকে দরজা লাগানো থাকায় প্রাথমিক দৃষ্টিতে অস্বাভাবিক কিছু মনে না হলেও ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।
Ad

তদন্তের অপেক্ষায় পরিবার ও শুভাকাঙ্ক্ষীরা

মরদেহ ময়নাতদন্তের জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। বাঙ্গরা বাজার থানার ওসি (তদন্ত) মো: আনোয়ার হোসেন জানান, ভেতর থেকে দরজা লাগানো থাকায় প্রাথমিক দৃষ্টিতে অস্বাভাবিক কিছু মনে না হলেও ময়নাতদন্তের রিপোর্টের পরই মৃত্যুর আসল কারণ নিশ্চিত হওয়া যাবে।


মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

চাপপ্রয়োগে জবানবন্দি ও জোরপূর্বক বিয়ে: উদ্ধার হওয়া তরুণীর লোমহর্ষক বর্ণনা

লোহাগড়ায় গরু চুরির ঘটনায় মূল হোতা রবিউল গ্রেফতার

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

১০

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১১

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১২

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১৩

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১৪

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৫

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৬

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৭

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৮

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৯

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

২০
Ad
Ad
Katha Expert