প্রকাশ : ১৫ মার্চ ২০২৬ ০২:১৭ পিএম
          --- ১ মাস আগে
Ad

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তফসিল প্রকাশ, ভোটগ্রহণ হবে দুই দফায়

অ- অ+
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তফসিল প্রকাশ, ভোটগ্রহণ হবে দুই দফায়
পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা, ভোট দুই দফায়
Ad

আন্তর্জাতিক ডেস্ক | Katha24.com

প্রকাশ: ১৫ মার্চ ২০২৬

ভারতের নির্বাচন কমিশন পশ্চিমবঙ্গ রাজ্যের ২৯৪ আসনের বিধানসভা নির্বাচনের তফসিল ঘোষণা করেছে। ঘোষিত তফসিল অনুযায়ী, রাজ্যটিতে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে দুই দফায়—২৩ এপ্রিল ও ২৯ এপ্রিল। ভোটের ফলাফল গণনা করা হবে আগামী ৪ মে।

রোববার (১৫ মার্চ) বিকেলে দিল্লির বিজ্ঞান ভবনে এক সংবাদ সম্মেলনে ভারতের মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই তফসিল ঘোষণা করেন।

নির্বাচন কমিশন জানিয়েছে, পশ্চিমবঙ্গের পাশাপাশি আরও তিনটি রাজ্য—আসাম, তামিলনাড়ু, কেরালা এবং কেন্দ্রশাসিত অঞ্চল পদুচেরির বিধানসভা নির্বাচনের তফসিলও একই সঙ্গে প্রকাশ করা হয়েছে। আসাম, কেরালা ও পদুচেরিতে ভোটগ্রহণ হবে ৯ এপ্রিল এবং তামিলনাড়ুতে ভোট অনুষ্ঠিত হবে ২৩ এপ্রিল। সকল রাজ্যের ভোট গণনা একযোগে ৪ মে হবে।

পশ্চিমবঙ্গ বিধানসভার বর্তমান মেয়াদ আগামী ৭ মে শেষ হবে। নির্বাচন কমিশনের তথ্য অনুযায়ী, রাজ্যটিতে বর্তমানে ভোটারের সংখ্যা প্রায় ৬ কোটি ৪৪ লাখ। ভোটগ্রহণের জন্য মোট ৮০ হাজার ৭১৯টি কেন্দ্র স্থাপন করা হয়েছে।

তফসিল অনুযায়ী, প্রথম দফায় ভোট হবে ১৫২টি আসনে এবং দ্বিতীয় দফায় ভোট হবে বাকি ১৪২টি আসনে।

শান্তিপূর্ণ নির্বাচন নিশ্চিত করতে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। নির্বাচনে দায়িত্ব পালন করবেন প্রায় ১৫ লাখ ভোটকর্মী। পাশাপাশি প্রায় সাড়ে ৮ লাখ নিরাপত্তাকর্মী মোতায়েন করা হবে। নির্বাচনী প্রক্রিয়া পর্যবেক্ষণের জন্য থাকবেন ৪৯ হাজার মাইক্রো অবজারভার, ১ হাজার ৪৪৪ জন অবজারভার, ২১ হাজার সেক্টর অফিসার এবং প্রায় ৪০ হাজার গণনাকর্মী।

উল্লেখ্য, ২০২১ সালের পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেস ২১৩টি আসনে জয়লাভ করে সরকার গঠন করে। ওই নির্বাচনে ভারতীয় জনতা পার্টি (বিজেপি) পায় ৭৭টি আসন। বাম দল ও কংগ্রেস কোনো আসন পায়নি।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert