প্রকাশ : ১৬ মার্চ ২০২৬ ০৯:৪৯ এএম
          --- ১ মাস আগে
Ad

জাবি শিক্ষার্থী, ইয়েস গ্রুপের সহ দলনেতা শারমিন জাহান খাদিজা হত্যা, টিআইবি ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি।

অ- অ+
জাবি শিক্ষার্থী, ইয়েস গ্রুপের সহ দলনেতা শারমিন জাহান খাদিজা হত্যা, টিআইবি ঘটনার সুষ্ঠ তদন্ত ও বিচার দাবি।
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের শিক্ষার্থী এবং ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি) এর উদ্যোগে গঠিত ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সহ-দলনেতা শারমিন জাহান খাদিজা হত্যাকাণ্ডে টিআইবি গভীর উদ্বেগ প্রকাশ করেছে। সংগঠনটি সুষ্ঠু, নিরপেক্ষ ও দ্রুত তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনার উদ্‌ঘাটনের দাবি জানিয়ে ১৫ মার্চ ২০২৬ তারিখে সাভারের ইসলামনগর এলাকায় ঘটে যাওয়া এই মর্মান্তিক ঘটনা সম্পর্কে উদ্বেগ প্রকাশ করেছে।
Ad



টিআইবি মনে করে, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর হত্যাকাণ্ডের ঘটনা গভীর গুরুত্বের সঙ্গে তদন্ত করা অত্যন্ত প্রয়োজনীয়। বিশ্ববিদ্যালয় প্রশাসন এবং সংশ্লিষ্ট আইন-শৃঙ্খলা রক্ষাকারী সংস্থার প্রতি আহ্বান জানানো হচ্ছে, যেন তারা দ্রুততার সাথে একটি সুষ্ঠু, নিরপেক্ষ ও স্বচ্ছ তদন্ত কার্যক্রম পরিচালনা করে প্রকৃত ঘটনা উদ্‌ঘাটন করেন এবং জড়িতদের আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করেন।

উল্লেখ্য, শারমিন জাহান খাদিজা ০৮ ডিসেম্বর ২০২৫ থেকে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) গ্রুপের সদস্য হিসেবে দুর্নীতিবিরোধী সামাজিক আন্দোলনে সক্রিয় ভূমিকা পালন করে আসছিলেন। পরবর্তীতে, ২৭ জানুয়ারি ২০২৬ তারিখে তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় ইয়েস গ্রুপের সহ-দলনেতা (নারী) হিসেবে নির্বাচিত হন। তিনি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের লোক প্রশাসন বিভাগের ২০২১-২০২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী এবং বিভিন্ন সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠনের সঙ্গে সক্রিয়ভাবে যুক্ত ছিলেন। তার অকাল ও মর্মান্তিক মৃত্যুর ঘটনায় টিআইবি পরিবার গভীরভাবে শোকাহত।

টিআইবি শারমিন জাহান খাদিজার হত্যাকাণ্ডের ঘটনাটিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে তদন্ত কার্যক্রম পরিচালনা করার এবং স্বচ্ছ প্রক্রিয়ার মাধ্যমে প্রকৃত সত্য উদ্‌ঘাটন করে ন্যায়বিচার নিশ্চিত করার জন্য জোর দাবি জানাচ্ছে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert