প্রকাশ : ১০ জানুয়ারি ২০২৬ ০৮:৩৪ এএম
          --- ৩ মাস আগে
Ad

গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়া, যুবক গ্রেপ্তার

অ- অ+
গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়া, যুবক গ্রেপ্তার
গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়া, যুবক গ্রেপ্তার
Ad


স্টাফ রিপোর্টার | Katha24.com


গাজীপুরের শ্রীপুরে ভাঙারি ব্যবসার আড়ালে অবৈধ অস্ত্র ভাড়া দেওয়ার অভিযোগে আকাশ (২৮) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে শ্রীপুর উপজেলার একটি ভাঙারি দোকানে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

যৌথ বাহিনী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে আকাশ ভাঙারি ব্যবসার আড়ালে অপরাধী চক্রের কাছে অবৈধ আগ্নেয়াস্ত্র ভাড়া দিয়ে আসছিল। বিভিন্ন অপরাধ সংঘটনের পর এসব অস্ত্র আবার তার কাছেই ফিরিয়ে দেওয়া হতো। এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালানো হয়।

অভিযানের সময় তার হেফাজত থেকে একটি দেশীয় তৈরি আগ্নেয়াস্ত্র, কয়েক রাউন্ড গুলি এবং অস্ত্র ভাড়ার সঙ্গে জড়িত কিছু আলামত উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে আইনশৃঙ্খলা বাহিনী।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আকাশ অস্ত্র ভাড়ার বিষয়টি স্বীকার করেছে বলে দাবি করেছে যৌথ বাহিনী। তার বিরুদ্ধে অস্ত্র আইনে মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

এ বিষয়ে স্থানীয়দের মধ্যে চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী দ্রুত এমন অপরাধমূলক কর্মকাণ্ডের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন।

গ্রেপ্তারকৃত আকাশকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে আদালতে পাঠানো হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

তেলের অপেক্ষায় রাতের ঘুমও এখন ফিলিং স্টেশনে, জনজীবনে নাভিশ্বাস

পাওনা টাকা চাওয়ায় কৃষক দল নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

ইরান যুদ্ধের ‘তিন ঘড়ি’: সময়ের লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে?

৭৪ বছরের রেকর্ড ভেঙে কোপা দেল রের নতুন চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

বাজেট যেন শাস্তিমূলক না হয়: মেট্রো চেম্বারের সভাপতি

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৬১১

চাপপ্রয়োগে জবানবন্দি ও জোরপূর্বক বিয়ে: উদ্ধার হওয়া তরুণীর লোমহর্ষক বর্ণনা

লোহাগড়ায় গরু চুরির ঘটনায় মূল হোতা রবিউল গ্রেফতার

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

১০

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

১১

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

১২

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

১৩

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

১৪

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

১৫

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

১৬

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৭

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১৮

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১৯

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

২০
Ad
Ad
Katha Expert