প্রকাশ : ০৪ এপ্রিল ২০২৬ ০৩:২৮ পিএম
          --- ২ সপ্তাহ আগে
Ad

প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত

অ- অ+
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক আজ প্রধানমন্ত্রীর তেজগাঁও কার্যালয়ে অনুষ্ঠিত হয়। ছবি : পিআইডি
Ad

কথা২৪ । ডেস্ক রিপোর্ট ঢাকা 

প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে বেসরকারি খাত উপদেষ্টা পরিষদের প্রথম বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
 
আজ সকাল সাড়ে ১১ টায় তেজগাঁওয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয়। বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষ (বিডা)-এর একটি সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।

ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য নতুন দিগন্ত খুলতে প্রধানমন্ত্রী দেশের ইতিহাসে প্রথমবারের মতো এই উপদেষ্টা পরিষদ গঠন করেছেন। এর মাধ্যমে দেশের ব্যবসায়ী প্রতিনিধিরা সরকারের সর্বোচ্চ পর্যায়ে ব্যবসার পরিবেশ, বিনিয়োগের পরিস্থিতি এবং সংস্কার বিষয়ক সময়োপযোগী ও কাঠামোবদ্ধ মতামত প্রদান করতে পারবেন।

প্রধানমন্ত্রীর মনোনীত সদস্যদের তালিকায় এসিআই পিএলসির ব্যবস্থাপনা পরিচালক ড. আরিফ দৌলা, অ্যাপেক্স ফুটওয়্যার লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ নাসিম মঞ্জুর, রানার গ্রুপের চেয়ারম্যান হাফিজুর রহমান খান, প্রাণ-আরএফএল গ্রুপের চেয়ারম্যান ও সিইও আহসান খান চৌধুরী, বে গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক জিয়াউর রহমান, ইনসেপ্টা গ্রুপের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালক আব্দুল মুক্তাদির, ডিবিএল গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মো. আব্দুল জব্বার, র‌্যাংগস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সোহানা রউফ চৌধুরী এবং প্যাসিফিক জিন্স গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক সৈয়দ মোহাম্মদ তানভীর অন্তর্ভুক্ত রয়েছেন।

পরিষদের সদস্যদের পাশাপাশি অর্থমন্ত্রী আমীর খসরু মাহমুদ চৌধুরী; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ; বাণিজ্য মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির; বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত; প্রধানমন্ত্রীর উপদেষ্টা মাহদী আমিন এবং বিডা’র চেয়ারম্যান চৌধুরী আশিক মাহমুদ বিন হারুন এই সভায় অংশগ্রহণ করেন।

বিডা’র বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সভার শুরুতে উদ্বোধনী বক্তব্য রাখেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এরপর পরিষদের সদস্যদের মধ্যে একটি উন্মুক্ত আলোচনা অনুষ্ঠিত হয়, যেখানে নিয়ন্ত্রণমূলক পরিবেশ, জ্বালানি, মানবসম্পদ, কর নীতি, লজিস্টিকস, রপ্তানি বৈচিত্র্যকরণ এবং সরাসরি বৈদেশিক বিনিয়োগের বিষয়গুলো নিয়ে আলোচনা হয়।
একটি উন্মুক্ত ও ব্যবসা-বান্ধব পরিবেশ গড়ে তোলার জন্য সরকারের এই উদ্যোগ এবং বেসরকারি খাতের সঙ্গে সম্পৃক্ত হওয়ার মানসিকতাকে পরিষদের সদস্যরা স্বাগত জানান।

নতুন গঠিত এই পরিষদ এখন বেসরকারি খাতের পক্ষ থেকে একটি সারসংক্ষেপ প্রস্তাব তৈরি করবে, যেখানে ব্যবসায়িক পরিবেশের বিদ্যমান চ্যালেঞ্জগুলো মোকাবিলায় একটি সুনির্দিষ্ট ও কার্যকর কর্মপরিকল্পনা অন্তর্ভুক্ত থাকবে।

প্রধানমন্ত্রী এই পরিষদকে বিশ্বের অন্যান্য দেশের তথ্য-প্রমাণ ভিত্তিক আইনি, নীতিগত এবং নিয়ন্ত্রণমূলক মানদণ্ডগুলো (বেঞ্চমার্ক) পর্যালোচনা করার পরামর্শ দেন, যাতে বাংলাদেশ বৈশ্বিক প্রতিযোগিতায় টিকে থাকতে পারে।

বিডা সরকারের পক্ষ থেকে সমন্বয়কারী সংস্থা হিসেবে কাজ করবে এবং প্রস্তাবিত কর্মপরিকল্পনা কার্যকরভাবে বাস্তবায়নের জন্য সংশ্লিষ্ট মন্ত্রণালয় ও সরকারি সংস্থাগুলোর সঙ্গে প্রয়োজনীয় সহযোগিতা প্রদান করবে।

বিডা’র নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী মন্তব্য করেন, ‘সর্বোচ্চ পর্যায়ে বেসরকারি খাতের নিরবচ্ছিন্ন মতামত প্রদানের একটি কাঠামোগত ব্যবস্থা তৈরির লক্ষ্যে বিডা যেসব সংস্কার প্রস্তাব করেছিল, বেসরকারি খাত উপদেষ্টা পরিষদ গঠন তার মধ্যে অন্যতম।’

তিনি আরও বলেন, ‘বিষয়টি নিজের তত্ত্বাবধানে নেওয়ার জন্য এবং বাংলাদেশের সংস্কার ও বিনিয়োগ কর্মসূচিকে এগিয়ে নিতে দক্ষ ব্যবসায়িক নেতাদের একত্রিত করার জন্য আমরা প্রধানমন্ত্রীর প্রতি কৃতজ্ঞ।’

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert