প্রকাশ : ১৮ এপ্রিল ২০২৬ ১১:২৫ এএম
          --- ৩ ঘন্টা আগে
Ad

বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম

অ- অ+
বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম
বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ প্রণালী অতিক্রমের জন্য কূটনৈতিক প্রচেষ্টা চলছে।
Ad

বাংলাদেশ শিপিং করপোরেশনের জাহাজ ‘বাংলার জয়যাত্রা’ হরমুজ প্রণালি অতিক্রমে সমস্যার সম্মুখীন হয়েছে। এ বিষয়ক কূটনৈতিক প্রচেষ্টার মধ্য দিয়ে দ্রুত সমাধানের জন্য কাজ চলছে, এমনটি জানিয়েছেন নৌপরিবহনমন্ত্রী শেখ রবিউল আলম।

শনিবার (১৮ এপ্রিল) চট্টগ্রামে অনুষ্ঠিত ন্যাশনাল মেরিটাইম ইনস্টিটিউটের ২৮তম ব্যাচের শিক্ষা সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠানে সাংবাদিকদের সঙ্গে আলোচনার সময় তিনি বিষয়টি তুলে ধরেন।

মন্ত্রী বলেন, ‘হরমুজ প্রণালি দিয়ে জাহাজটি অতিক্রম করতে না পারার বিষয়টি আমাদের কাছে গুরুত্বপূর্ণ। আমরা কূটনৈতিকভাবে বিষয়টি সমাধানের চেষ্টা করছি।’

তিনি আরও উল্লেখ করেন, দেশে জ্বালানি তেলের ঘাটতি নেই এবং চাহিদা অনুযায়ী পেট্রোল পাম্পগুলোতে সরবরাহ অব্যাহত রয়েছে। তবে একটি চক্র কৃত্রিম সংকট তৈরি করার চেষ্টা করছে।

এ বিষয়ে তিনি বলেন, ‘বিভিন্ন স্থানে হাজার হাজার লিটার ডিজেল মজুতের ঘটনা আমাদের নজরে এসেছে। সরকার এই ধরনের অনিয়মের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নিচ্ছে।’

শেখ রবিউল আলম জানিয়েছেন, ‘জ্বালানি তেলের পর্যাপ্ত মজুত রয়েছে এবং কোনো সংকট নেই। তবে বৈশ্বিক পরিস্থিতির কারণে কিছু চ্যালেঞ্জ সৃষ্টি হয়েছে, তবুও সরকার সরবরাহ স্বাভাবিক রাখতে সর্বোচ্চ প্রচেষ্টা অব্যাহত রেখেছে।’

চট্টগ্রাম বন্দরের নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি অপারেটরের কাছে হস্তান্তরের প্রসঙ্গে মন্ত্রী বলেন, এ বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত এখনও হয়নি। তিনি বলেন, সরকার দেশের স্বার্থকে সর্বাধিক গুরুত্ব দেবে এবং বন্দরের লাভ, প্রযুক্তিগত উন্নয়ন ও সামগ্রিক সুবিধা বিবেচনা করে সিদ্ধান্ত গ্রহণ করা হবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১০

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১১

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

১২

ঢাবি’তে ‘ছোটদের জন্য দর্শন’ শীর্ষক সম্মেলন

১৩

নওগাঁয় ২টি খাল পুন : খনন কাজের উদ্বোধন

১৪

শাহ আমানতে ২ দিনে মধ্যপ্রাচ্যের ৯টি ফ্লাইট বাতিল

১৫

বাংলার জয়যাত্রা জাহাজের হরমুজ অতিক্রমের কূটনৈতিক চেষ্টা চলছে : শেখ রবিউল আলম

১৬

সিংড়া উপজেলায় সাংবাদিকদের সঙ্গে ওসির মতবিনিময় সভা অনুষ্ঠিত-

১৭

জাতীয় পতাকা ও খালেদা জিয়ার ছবি অবমাননায় ইবি জিয়া পরিষদের প্রতিবাদ

১৮

জবি প্রেসক্লাবের সভাপতি হলেন শাহরিয়ার হোসেন

১৯

ইউরেনিয়াম কোথাও হস্তান্তর করা হবে না: ইরান

২০
Ad
Ad
Katha Expert