
Soyeb Rahaman | Katha24 | Lalmonirhat
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আদিতমারী-কালীগঞ্জ (২) আসনের সংসদ সদস্য রোকন উদ্দিন বাবুল। এ ছাড়া, অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) আজিজা বেগম, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, বিভিন্ন দপ্তরের কর্মকর্তাগণ, উপজেলা বিএনপি’র রাজনৈতিক নেতৃবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
ত্রাণ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণ করেন লালমনিরহাট জেলা রেড ক্রিসেন্ট ইউনিটের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জিন্নাত আরা ফেরদৌসী, ইউএলও ইলিয়াস আহমেদ এবং সংগঠনের স্বেচ্ছাসেবকরা।
উপজেলা কার্যালয়ে আয়োজিত বিশেষ অনুষ্ঠানে মোট ৪০টি ক্ষতিগ্রস্ত পরিবারের মাঝে জরুরি ‘নন-ফুড আইটেম’ (NFI) বিতরণ করা হয়। বিতরণকৃত সামগ্রীর মধ্যে ছিল—
হাইজিন পার্সেল (সাবান, ডিটারজেন্ট ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী)
জেরিক্যান (নিরাপদ পানি সংরক্ষণের জন্য (অস্থায়ী আশ্রয় নির্মাণে))
মাদুর ও গৃহস্থালি কিট
জানা গেছে, এই কার্যক্রমের আওতায় লালমনিরহাট সদর উপজেলায় ৫০টি এবং কালীগঞ্জ উপজেলায় ৬০টি পরিবারকে পর্যায়ক্রমে সহায়তা প্রদান করা হবে।
‘পাইলট প্রোগ্রামেটিক পার্টনারশিপ (PPP)’ উদ্যোগের আওতায় এবং International Federation of Red Cross and Red Crescent Societies-এর সহযোগিতায় এই ত্রাণ কার্যক্রম পরিচালিত হচ্ছে। দুর্যোগ পরবর্তী জরুরি সহায়তা প্রদানে এটি একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে বক্তারা উল্লেখ করেন যে, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের কষ্ট লাঘবে রেড ক্রিসেন্ট সবসময় মানবিকতার উজ্জ্বল দৃষ্টান্ত স্থাপন করে আসছে। তারা ভবিষ্যতেও এ ধরনের সহায়তা কার্যক্রম আরও জোরদার করার আশা ব্যক্ত করেন।
উল্লেখ্য, গত কয়েকদিনের কালবৈশাখী ঝড়ে লালমনিরহাট জেলার বিভিন্ন এলাকায় ঘরবাড়ি, গাছপালা ও ফসলের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে, ফলে অনেক পরিবার আশ্রয়হীন হয়ে মানবেতর জীবনযাপন করছে।
এই প্রেক্ষাপটে রেড ক্রিসেন্টের সময়োপযোগী সহায়তা ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর মাঝে স্বস্তি ফিরিয়ে এনেছে। সহায়তা পেয়ে অনেক পরিবার তাদের কৃতজ্ঞতা প্রকাশ করেছে।
রেড ক্রিসেন্টের লালমনিরহাট ইউনিট জানিয়েছে যে, জেলার অন্যান্য ক্ষতিগ্রস্ত এলাকাগুলোতেও পর্যায়ক্রমে এই ত্রাণ কার্যক্রম সম্প্রসারণ করা হবে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।