প্রকাশ : ২০ জানুয়ারি ২০২৬ ১২:২০ পিএম
          --- ২ মাস আগে
Ad

স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনকে মারধরের পর পুলিশে সোপর্দ

অ- অ+
স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনকে মারধরের পর পুলিশে সোপর্দ
বসুন্ধরায় স্বেচ্ছাসেবক লীগ নেতা কামরুল হাসান রিপনকে মারধরের পর পুলিশে সোপর্দ
Ad


ডেস্ক রিপোর্ট | Katha24.com


রাজধানীর বসুন্ধরা এলাকা থেকে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি কামরুল হাসান রিপনকে আটকে রেখে মারধরের পর পুলিশের হাতে তুলে দিয়েছে একদল তৌহিদি জনতা।

প্রত্যক্ষদর্শীরা জানান, স্থানীয়রা তাকে আটক করার পর তার পরিবারের সামনেই শারীরিকভাবে লাঞ্ছিত করে। এ সময় ঘটনাস্থলে উত্তেজনা ছড়িয়ে পড়লে পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং আহত অবস্থায় তাকে হেফাজতে নেয়।

পরে গুরুতর আহত কামরুল হাসান রিপনকে তাৎক্ষণিকভাবে রাজধানীর কুর্মিটোলা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। বর্তমানে তিনি পুলিশের পাহারায় চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার পর বসুন্ধরা এলাকায় চরম উত্তেজনা বিরাজ করে। আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে বলে জানিয়েছে সংশ্লিষ্ট সূত্র।

এ ঘটনার পর রাজনৈতিক অঙ্গনে পক্ষে-বিপক্ষে মিশ্র প্রতিক্রিয়া দেখা দিয়েছে। কেউ ঘটনার নিন্দা জানালেও কেউ কেউ ভিন্ন মত প্রকাশ করেছেন।

উল্লেখ্য, কামরুল হাসান রিপন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৫ আসন থেকে সংসদ সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert