
কথা২৪ । ব্রাম্মনবাড়িয়া প্রতিনিধি
নামজারি জমাখারিজ মিউটেশন খারিজের জন্য নির্ধারিত সরকারি ফি হচ্ছে ১১৭০ টাকা। এই ফির বাইরে আবেদন প্রক্রিয়ায় অতিরিক্ত খরচ হতে পারে, যা সর্বাধিক ৩০০ থেকে ৫০০ টাকার মধ্যে সীমাবদ্ধ।
যদি কোনো ইউনিয়ন ভূমি সহকারী উপসহকারী নায়েব তহশিলদার বা কম্পিউটার অপারেটর সরকারি ফি ছাড়াও অতিরিক্ত টাকা দাবি করে, তাহলে অবিলম্বে ইউএনও বা এসিল্যান্ডের কাছে অভিযোগ জানান।
ভূমি সংক্রান্ত যে কোনো সমস্যার ক্ষেত্রে দালাল বা মধ্যস্বত্বভোগীদের সহায়তা নেওয়ার পরিবর্তে, সরাসরি সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করা উচিত।
আপনার অভিযোগের তথ্য গোপন রাখা হবে, তাই নির্ভয়ে অভিযোগ করতে পারেন।
সচেতন থাকুন, নিজের কাজ নিজেই করুন এবং দুর্নীতি প্রতিরোধে অবদান রাখুন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।