প্রকাশ : ৩১ জানুয়ারি ২০২৬ ১১:১৯ এএম
          --- ২ মাস আগে
Ad

এনসিটি ইস্যুতে কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর, কনটেইনার ওঠানামা বন্ধ

অ- অ+
এনসিটি ইস্যুতে কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর, কনটেইনার ওঠানামা বন্ধ
এনসিটি ইস্যুতে কর্মবিরতিতে স্থবির চট্টগ্রাম বন্দর, কনটেইনার ওঠানামা বন্ধ
Ad

চট্টগ্রাম প্রতিনিধি | Katha24.com


চট্টগ্রামে নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি) বিদেশি প্রতিষ্ঠানের কাছে ইজারা দেওয়ার সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে শ্রমিক-কর্মচারীদের কর্মবিরতিতে কার্যত স্থবির হয়ে পড়েছে দেশের প্রধান সমুদ্রবন্দর চট্টগ্রাম বন্দর।

শনিবার (৩১ জানুয়ারি) সকাল থেকে চট্টগ্রাম বন্দরের বিভিন্ন জেটিতে জাহাজ থেকে কনটেইনার ও পণ্য ওঠানো-নামানোর কাজে যোগ দেননি বন্দর কর্তৃপক্ষের কর্মচারী ও বেসরকারি শ্রমিকরা। ঘোষিত কর্মসূচি অনুযায়ী বিকেল ৪টা পর্যন্ত এই কর্মবিরতি চলবে।

কর্মবিরতির ফলে বন্দরের গুরুত্বপূর্ণ জিসিবি টার্মিনাল, চট্টগ্রাম কনটেইনার টার্মিনাল (সিসিটি) এবং নিউমুরিং কনটেইনার টার্মিনাল (এনসিটি)-তে জাহাজ থেকে কনটেইনার ওঠানো-নামানোর কার্যক্রম একপ্রকার বন্ধ হয়ে গেছে। এতে আমদানি-রপ্তানি কার্যক্রমে বড় ধরনের অচলাবস্থার সৃষ্টি হয়েছে।

শ্রমিকদের প্রতিবাদ

শ্রমিক নেতারা বলছেন, এনসিটি বিদেশিদের কাছে ইজারা দেওয়া হলে দেশীয় শ্রমিকদের চাকরি ও বন্দরের কৌশলগত নিয়ন্ত্রণ ঝুঁকির মুখে পড়বে। তাদের দাবি, জাতীয় স্বার্থ সংশ্লিষ্ট এমন গুরুত্বপূর্ণ স্থাপনা কোনোভাবেই বিদেশি প্রতিষ্ঠানের হাতে তুলে দেওয়া উচিত নয়।

বন্দর কর্তৃপক্ষের কড়া অবস্থান

তবে বন্দর কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে শ্রমিকদের আন্দোলনকে কঠোর ভাষায় নাকচ করেছে। বিজ্ঞপ্তিতে বলা হয়,

সরকারি সিদ্ধান্তের বিরুদ্ধে আন্দোলন, সভা-মিছিল কিংবা সামাজিক যোগাযোগমাধ্যমে পোস্ট দেওয়া আইনশৃঙ্খলা বিঘ্নকারী দ্রুত বিচার আইন ২০০২, সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা-১৯৭৯ এবং চট্টগ্রাম বন্দর কর্মচারী চাকরি প্রবিধানমালা-১৯৯১ অনুযায়ী সুস্পষ্ট পেশাগত অসদাচরণ ও শাস্তিযোগ্য অপরাধ।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ ধরনের কর্মকাণ্ড বন্দরের স্বাভাবিক কার্যক্রম ব্যাহত করছে, যা সরাসরি রাষ্ট্রীয় স্বার্থবিরোধী।

উদ্বেগে বাণিজ্য মহল

চট্টগ্রাম বন্দর দেশের আমদানি-রপ্তানির প্রায় ৯০ শতাংশ পরিচালনা করে। ফলে কর্মবিরতির দীর্ঘায়ন হলে দেশের বাণিজ্য, শিল্পখাত এবং রপ্তানি কার্যক্রমে মারাত্মক প্রভাব পড়তে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা।

এ প্রতিবেদন লেখা পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক হয়নি।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert