
Katha24.com I ভোলা
আমি এইচ.এম নাহিদ হাসান শাহীন সাংগঠনিক সম্পাদক ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা চরম ক্ষোভ ও তীব্র নিন্দার সঙ্গে জানাচ্ছি যে, গত ৩১/০১/২৬ইং তারিখে একটি কুচক্রী ও স্বার্থান্বেষী মহল সুপরিকল্পিতভাবে অনলাইন দৈনিক ভোলা নিউজ পোর্টালের মাধ্যমে আমার ২৮ সেপ্টেম্বর ২০২০ সালের (তখন আমি ইসলামী আন্দোলন বাংলাদেশের কোন কমিটিতে বা কোন পদে ছিলাম না) ততকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্ম দিনের উইশ করা একটি স্কিন শর্ট নিয়ে সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট ও ভিত্তিহীন সংবাদ প্রচার করে আমার ও ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখার সম্মান, সুনাম ও মর্যাদা ধ্বংসের ঘৃণ্য ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে।
এই অপপ্রচার শুধু নৈতিকতা-বিবর্জিতই নয়, বরং এটি একটি গুরুতর অপরাধ। বিভ্রান্তিকর তথ্য ছড়িয়ে জনমনে আতঙ্ক ও ভুল ধারণা সৃষ্টি করা ডিজিটাল সাংবাদিকতার ন্যূনতম নীতিমালার চরম লঙ্ঘন। আমি/আমরা দ্ব্যর্থহীন ভাষায় ঘোষণা করছি—প্রচারিত তথাকথিত সংবাদটির সঙ্গে সত্যের লেশমাত্রও নেই।
আমি সংশ্লিষ্ট অনলাইন পোর্টাল/ফেসবুক পেজ/ইউটিউব চ্যানেলসহ সকল অপপ্রচারকারীদের অবিলম্বে মিথ্যা সংবাদ অপসারণ, প্রকাশ্যে নিঃশর্ত ক্ষমা প্রার্থনা এবং ভবিষ্যতে এ ধরনের অপকর্ম থেকে বিরত থাকার জন্য চূড়ান্ত সতর্কবার্তা প্রদান করছি।
অন্যথায়, আমি/আমরা ডিজিটাল নিরাপত্তা আইন, দণ্ডবিধি ও মানহানি সংক্রান্ত আইন অনুযায়ী দায়ীদের বিরুদ্ধে কঠোরতম আইনগত ব্যবস্থা গ্রহণে বাধ্য হব, যার সম্পূর্ণ দায়ভার অপপ্রচারকারী ও সম্পাদক সহ অনলাইন দৈনিক ভোলা নিউজ পোর্টালকেই বহন করতে হবে।
আমি/আমরা আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে জোরালোভাবে দাবি জানাচ্ছি—এই নোংরা অপপ্রচারের সাথে জড়িত সকলকে দ্রুত শনাক্ত করে দৃষ্টান্তমূলক শাস্তির আওতায় আনা হোক।
সত্যের বিরুদ্ধে এই ঘৃণ্য আক্রমণের বিরুদ্ধে আমি/আমরা শেষ পর্যন্ত লড়াই চালিয়ে যাবো ইনশা আল্লাহ! সত্য কখনো মিথ্যার কাছে পরাজিত হয় না।
এইচ.এম নাহিদ হাসান শাহীন
সাংগঠনিক সম্পাদক
ইসলামী আন্দোলন বাংলাদেশ মনপুরা উপজেলা শাখা
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।