প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০১:৫৪ এএম
          --- ২ মাস আগে
Ad

এমবাপ্পে কি অলস, সমালোচকদের জবাব দিলেন দেশম

অ- অ+
এমবাপ্পে কি অলস, সমালোচকদের জবাব দিলেন দেশম
কিলিয়ান এমবাপ্পে মাঠে খুব একটা দৌড়াদৌড়ি করেন না—এই অভিযোগ ফুটবল–বিশ্বে নতুন নয়। রিয়াল মাদ্রিদ হোক বা ফ্রান্স জাতীয় দল, তাঁর রক্ষণে সাহায্য না করা
Ad

ডেস্ক রিপোর্ট ঢাকা I Katha24.com


কিলিয়ান এমবাপ্পে মাঠে খুব একটা দৌড়াদৌড়ি করেন না—এই অভিযোগ ফুটবল–বিশ্বে নতুন নয়। রিয়াল মাদ্রিদ হোক বা ফ্রান্স জাতীয় দল, তাঁর রক্ষণে সাহায্য না করা বা কম দৌড়ানো নিয়ে প্রায়ই সমালোচনা হয়। তবে এসব সমালোচনায় কান দিতে নারাজ ফরাসি কোচ দিদিয়ের দেশম। তাঁর চোখে এমবাপ্পে একজন ‘আসল অধিনায়ক’। সম্প্রতি এক সংবাদ সম্মেলনে এমবাপ্পের ‘ওয়ার্ক রেট’ বা মাঠে দৌড়ানোর পরিসংখ্যান নিয়ে প্রশ্ন তোলা হলে বেশ রেগে যান দেশম। স্প্যানিশ ও ফরাসি সংবাদমাধ্যমে এমবাপ্পেকে নিয়ে যে সমালোচনা হয়, সেটা ঠিক নয় বলে দাবি করেন ফ্রান্সের কোচ। নিজের দলের অন্যতম সেরা এই খেলোয়াড়কে আগলে রেখে দেশম বলেছেন, ‘আপনারা চাইলে বিশ্লেষণ করতে পারেন, কিন্তু আমি মনে করি না বিষয়টা এমন কিছু। হ্যাঁ, কিছু খেলোয়াড় অন্যদের চেয়ে কম দৌড়াতে পারে। তবে আপনারা যদি আশা করেন এমবাপ্পে প্রতি ম্যাচে ১১ কিলোমিটার করে দৌড়াবে, তবে সেই আশা বাদ দিন। সে কখনোই সেটা করবে না।’ এমবাপ্পেকে নিয়ে ২০১৮ বিশ্বকাপ জেতা এই কোচের মতে, বেশি দৌড়ানো মানেই ভালো খেলা নয়। আধুনিক ফুটবলে অনেক সময় পরিসংখ্যান দিয়ে ফুটবলারের কার্যকারিতা বিচার করা হয়, যা ঠিক নয়। দেশম মনে করেন, এমবাপ্পের মতো একজন খেলোয়াড়কে ব্যবহার করার জন্য কৌশলে কিছুটা ছাড় দিতেই হয়। মাঝমাঠের খেলোয়াড়দের মতো রক্ষণ সামলানো বা অবিরাম দৌড়ানোর জন্য এমবাপ্পের শরীর তৈরি নয়। তাঁর মূল শক্তি হলো গতি। ম্যাচের ভাগ্য বদলে দেওয়ার জন্য সেই বিস্ফোরক গতি ধরে রাখতেই তাঁকে শক্তি সঞ্চয় করতে হয়। মাঠের বাইরে এমবাপ্পের ব্যক্তিত্ব নিয়েও কম কথা হয় না। অনেকের চোখে তিনি ‘অহংকারী’ বা ‘স্বার্থপর’। তবে দেশম জানালেন উল্টো কথা। পিএসজির সাবেক এই তারকার সঙ্গে দলের তরুণ খেলোয়াড়দের সম্পর্ক চমৎকার। দেশম বেশ জোর দিয়েই বলেছেন, ‘আপনারা কিলিয়ানকে পছন্দ করতেও পারেন, আবার না–ও পারেন। কিন্তু দলের তরুণ ফুটবলাররা ওকে দারুণ পছন্দ করে। বাইরে ওর একটা স্বার্থপর বা ব্যক্তিকেন্দ্রিক ভাবমূর্তি থাকতে পারে, কিন্তু আমি আপনাদের নিশ্চিত করছি—জাতীয় দলে সে একজন সত্যিকারের অধিনায়কের মতোই আচরণ করে।’ তাঁর ব্যাখ্যা, একজন স্ট্রাইকারকে গোল করার জন্য কিছুটা তো স্বার্থপর হতেই হয়। তবে সেটা দলের স্বার্থের বাইরে গিয়ে নয়। এমবাপ্পেও দলের স্বার্থই সবার আগে দেখেন বলে দাবি দেশমের।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert