প্রকাশ : ০৮ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৩৬ এএম
          --- ২ মাস আগে
Ad

অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল হাফেজ ইব্রাহিমের পক্ষে মাঠে নামল ভোলা-২ আসন নির্বাচনী প্রচারণায়

অ- অ+
অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল হাফেজ ইব্রাহিমের পক্ষে মাঠে নামল ভোলা-২ আসন নির্বাচনী প্রচারণায়
অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল হাফেজ ইব্রাহিমের পক্ষে মাঠে নামল ভোলা-২ আসন নির্বাচনী প্রচারণায়
Ad

ভোলা প্রতিনিধি I Katha24.com


ভোলা-২ (বোরহানউদ্দিন–দৌলতখান) আসনে নির্বাচনী প্রচারণা এখন চূড়ান্ত পর্যায়ে। পরিবর্তনের প্রত্যাশায় সরগরম পুরো এলাকা।

এই সময়ে হাফেজ ইব্রাহিমের পক্ষে মাঠে নেমে নির্বাচনী প্রচারণায় সক্রিয় ভূমিকা পালন করছেন বর্তমান সরকারের অ্যাটর্নি জেনারেল ও বাংলাদেশ সুপ্রিম কোর্ট বার কাউন্সিলের সদস্য অ্যাডভোকেট মোঃ ইব্রাহিম খলিল।

কুতুবা ইউনিয়নের বিভিন্ন ওয়ার্ডে প্রতিদিনের মতো আজও ছিল ব্যাপক গণসংযোগ ও প্রচারণা। কুতুবা ইউনিয়ন  বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মোঃ গিয়াস উদদীন মৃধা, কুতুবা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মৃধা এবং ওয়ার্ড সেচ্ছাসেবক দলের সভাপতি মোঃ মাসুম বিল্লাহর নেতৃত্বে নেতাকর্মীরা ঘরে ঘরে ভোটারদের কাছে পৌঁছে দিচ্ছেন হাফেজ ইব্রাহিমের বার্তা।

কুতুবা ইউনিয়নের ০১নং ওয়ার্ডের নির্বাচনী প্রচারণায় বিশেষভাবে উপস্থিত ছিলেন অ্যাটর্নি জেনারেল ইব্রাহিম খলিল। এ সময় তার সঙ্গে ছিলেন কুতুবা ইউনিয়ন সেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক মোঃ সোহরাব হোসেন মৃধা, ০১নং ওয়ার্ড সভাপতি মোঃ মাসুম বিল্লাহসহ সেচ্ছাসেবক দলের অন্যান্য নেতৃবৃন্দ।

প্রচারণাকালে নেতারা বলেন, হাফেজ ইব্রাহিম একজন পরীক্ষিত, সৎ ও জনবান্ধব নেতা। সংসদে তার মতো যোগ্য নেতৃত্ব গেলে শুধু ভোলা-২ নয়, জাতীয় পর্যায়েও ইতিবাচক পরিবর্তন সম্ভব হবে।

স্থানীয় ভোটারদের মাঝেও দেখা গেছে ব্যাপক সাড়া। অনেকেই বলছেন, দীর্ঘদিনের বঞ্চনার অবসান ঘটাতে এবার তারা যোগ্য নেতৃত্বকেই বেছে নিতে চান। ভোলা-২ আসনের জনগণ হাফেজ ইব্রাহিমকে এমপি হিসেবে সংসদে পাঠিয়ে দেশ পরিবর্তনের সুযোগ করে দেবেন—এমন আশাবাদ ব্যক্ত করেন নেতাকর্মীরা।

নির্বাচনের দিন যত এগিয়ে আসছে, ততই স্পষ্ট হচ্ছে—ভোলা-২ এর রাজনীতিতে এবার বইছে পরিবর্তনের হাওয়া।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert