প্রকাশ : ০৯ ফেব্রুয়ারি ২০২৬ ০২:০১ পিএম
          --- ২ মাস আগে
Ad

নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এবারের নির্বাচনের মাধ্যমে

অ- অ+
নতুন বাংলাদেশের পথচলা শুরু হবে এবারের নির্বাচনের মাধ্যমে
ঢাকা, সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬ - কক্সবাজার প্রতিনিধি জানিয়েছেন যে, ০৭ ফেব্রুয়ারি ২০২৬ তারিখে অনুষ্ঠিত একটি স্থানীয় অনুষ্ঠানে সমাজের বিভিন্ন সামাজিক ও অর্থনৈতিক ইস্যু নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
Ad



ঢাকা
সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬
কক্সবাজার প্রতিনিধি


আগামী ১২ ফেব্রুয়ারির নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশের যাত্রা শুরু হবে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাহউদ্দিন আহমদ। শনিবার বিকেলে কক্সবাজারের চকরিয়া উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ইলিশিয়া জমিলা বেগম উচ্চ বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত নির্বাচনী জনসভায় তিনি এ কথা বলেন।

সালাহউদ্দিন আহমদ বলেন, ১২ ফেব্রুয়ারির নির্বাচন হবে দেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, যা দেশের ভবিষ্যৎ বদলে দেবে। বিএনপি যে উন্নয়ন পরিকল্পনা ঘোষণা করেছে, তা বাস্তবায়নের জন্য প্রস্তুতি নিচ্ছে। তিনি বলেন, “আমরা ১৮ কোটি মানুষের কর্মসংস্থান নিশ্চিত করতে চাই, যাতে দেশে কোন বেকার না থাকে।”

নারীর ক্ষমতায়নে ফ্যামিলি কার্ড, কৃষকদের জন্য কৃষি কার্ড, এবং স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে হেলথ কার্ড দেওয়ার প্রতিশ্রুতি তুলে ধরেন বিএনপির এই জ্যেষ্ঠ নেতা। তিনি বলেন, “ধানের শীষের মাধ্যমে দেশের জনগণ উন্নয়ন ও সমৃদ্ধির পথে এগিয়ে যাবে।”

এ সময় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হাসিনা আহমদ, সাঈদ ইব্রাহিম আহমদ, মাতামুহুরি সাংগঠনিক উপজেলা বিএনপির সভাপতি জামিল ইব্রাহিম চৌধুরী, জেলা বিএনপির দপ্তর সম্পাদক ইউসুফ বদরী, এবং সাধারণ সম্পাদক হেফাজুতুর রহমান চৌধুরী টিপুসহ আরও অনেকে বক্তব্য দেন।

সালাহউদ্দিন আহমদ সকালে চকরিয়া উপজেলার সুরাজপুর মানিকপুর ইউনিয়নে গণসংযোগ করে বলেন, “দেশের গণতন্ত্রকে শক্তিশালী করতে ১২ ফেব্রুয়ারি ধানের শীষে ভোট দেওয়ার আহ্বান করছি।” তিনি বলেন, “বিএনপি সব ধর্ম ও বর্ণের মানুষের সঙ্গে নিয়ে দেশের উন্নয়ন ও নারীর ক্ষমতায়ন নিশ্চিত করেছে।”

এদিকে, সালাহউদ্দিন আহমদের পুত্র সাঈদ ইব্রাহিম আহমদ এই প্রথমবারের মতো বাবার জন্য নির্বাচনী মঞ্চে উপস্থিত হয়ে সবার কাছে দোয়া ও ভোট চান।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert