প্রকাশ : ২৭ ফেব্রুয়ারি ২০২৬ ০২:৪২ পিএম
          --- ১ মাস আগে
Ad

নূরাকে গ্রেপ্তারে আলটিমেটাম দিলেন এমপি হাসনাত

অ- অ+
নূরাকে গ্রেপ্তারে আলটিমেটাম দিলেন এমপি হাসনাত
এমপি হাসনাত নূরাকে গ্রেপ্তারের জন্য প্রশাসনকে কঠোর আলটিমেটাম দিয়েছেন, যা আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতির উদ্দেশ্যে গ্রহণ করা হয়েছে।
Ad

নর‌সিংদী‌তে কিশোরীকে ধর্ষণ ও হত্যার ঘটনায় মূল অভিযুক্ত নূরাকে ২৪ ঘণ্টার মধ্যে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক ও কুমিল্লা-৪ আসনের সংসদ সদস্য হাসনাত আবদুল্লাহ।

বৃহস্পতিবার (২৬ ফেব্রুয়ারি) মধ্যরাতে সামাজিক যোগাযোগমাধ্যমে নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এক পোস্টে এ দাবি জানিয়েছেন তিনি।হাসনাত আবদুল্লাহ লেখেন, ‘নর‌সিংদীতে কিশোরীকে ধর্ষণ এবং বাবার কাছ থে‌কে ছি‌নিয়ে নিয়ে হত্যায় জানা যাচ্ছে, স্থানীয় বিএন‌পি নেতাও জ‌ড়িত। তি‌নি হলেন, মহিষাশুড়া ইউনিয়নের মেম্বার ও ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান।’

সংবাদমাধ্যমের খবরের বরাত দিয়ে তিনি আরও লেখেন, ‘সংবাদমাধ্যমের খবর অনুযায়ী, নরসিংদীর মাধবদীতে দিন ১৫ আগে স্থানীয় নূরার নেতৃত্বে পাঁচ-ছয়জনের একটি বখাটে দল কর্মস্থল থেকে বাড়ি ফেরার পথে কিশোরীকে তুলে নিয়ে ধর্ষণ করে। মেয়েটির বাবা স্থানীয় মেম্বারের কাছে এর বিচার চান। কিন্তু ধর্ষকদের কাছ থেকে টাকা খেয়ে বিএন‌পি নেতা ও মেম্বার আহম্মদ আলী দেওয়ান আপসের নামে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা করেন। মামলা করতে দেন‌নি। উল্টো মেয়ে‌টির প‌রিবারকে এলাকা ছাড়তে বলেন।’পোস্টের শেষে তিনি লেখেন— ‘এতে চাপে পড়ে বুধবার বিকেলে কিশোরী মেয়েকে খালার কাছে রেখে আসতে যাচ্ছিলেন বাবা। সে সময় তুলে নেয় নুরা। বৃহস্পতিবার সরিষাক্ষেতে মেয়েটির লাশ পাওয়া যায়। পু‌লিশ মহিষাশুড়া ইউনিয়ন বিএনপির সহসভাপতি আহম্মদ আলী দেওয়ান, তার ছেলে ইমরান দেওয়ানসহ চারজনকে গ্রেপ্তার করেছে, যা যথেষ্ট নয়। ধর্ষক নূরাকে ধরতে হবে ২৪ ঘণ্টার মধ্যে। আহম্মদ আলী দেওয়ানের শ‌ক্তির উৎস বিএন‌পি নেতাদের ধরতে হবে। স্বারাষ্ট্রমন্ত্রীকে বলতে হবে, বিএন‌পি নেতাদের প্রশ্রয়ে ধর্ষণ-অপহরণ-খুনের মতো জঘণ্য অপরাধ কবে থামবে?’

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert