প্রকাশ : ১১ ফেব্রুয়ারি ২০২৬ ০৬:৪৭ পিএম
          --- ২ মাস আগে
Ad

রুহিয়ায় নিজ ঘরে যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য

অ- অ+
রুহিয়ায় নিজ ঘরে যুবকের মরদেহ, এলাকায় চাঞ্চল্য
ঠাকুরগাঁও সদর উপজেলার রুহিয়া এলাকায় নিজ ঘরের মেঝে থেকে কান্ত (২২) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করা হয়েছে। বুধবার রাত আনুমানিক ১০টার দিকে এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।
Ad

ঠাকুরগাঁও প্রতিনিধি  I Katha24


নিহত কান্ত রুহিয়া টেকনিক্যাল কলেজ সংলগ্ন এলাকার বাসিন্দা রমেশ চন্দ্রের ছেলে। তিনি রুহিয়া কালিতলা এলাকায় একটি চারতলা মার্কেটের সেলুনে কর্মরত ছিলেন। প্রতিদিনের মতোই দিন শেষে বাড়িতে ফেরেন তিনি। তবে রাতে পরিবারের সদস্যরা ঘরের মেঝেতে তার নিথর দেহ পড়ে থাকতে দেখে হতবাক হয়ে পড়েন।

স্বজনদের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসেন এবং দ্রুত পুলিশে খবর দেওয়া হয়। আকস্মিক এ ঘটনায় পরিবারে শোকের মাতম চলছে। এলাকাবাসীর মধ্যেও দেখা দিয়েছে উদ্বেগ ও কৌতূহল।

রুহিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বদিউজ্জামান বিষয়টি নিশ্চিত করে জানান, খবর পাওয়ার পর থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পাঠানো হয়েছে। প্রাথমিক তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে বলে তিনি জানান।

পুলিশের তদন্তের পর এ বিষয়ে আরও তথ্য পাওয়া যাবে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বোরহানউদ্দিনে বিয়ের পিঁড়িতে বসা হলো না সুটি রানীর: বিষপানে আত্মহত্যা

না ফেরার দেশে সাবেক আমির অধ্যক্ষ মাওলানা মোস্তফা কামাল

তেলের অপেক্ষায় রাতের ঘুমও এখন ফিলিং স্টেশনে, জনজীবনে নাভিশ্বাস

পাওনা টাকা চাওয়ায় কৃষক দল নেতাকে ট্রাকচাপায় হত্যার অভিযোগ

ইরান যুদ্ধের ‘তিন ঘড়ি’: সময়ের লড়াইয়ে কে এগিয়ে, কে পিছিয়ে?

৭৪ বছরের রেকর্ড ভেঙে কোপা দেল রের নতুন চ্যাম্পিয়ন রিয়াল সোসিয়েদাদ

বাজেট যেন শাস্তিমূলক না হয়: মেট্রো চেম্বারের সভাপতি

ময়মনসিংহ মেডিকেলে হামের প্রকোপ: আরও এক শিশুর মৃত্যু, আক্রান্ত ৬১১

চাপপ্রয়োগে জবানবন্দি ও জোরপূর্বক বিয়ে: উদ্ধার হওয়া তরুণীর লোমহর্ষক বর্ণনা

লোহাগড়ায় গরু চুরির ঘটনায় মূল হোতা রবিউল গ্রেফতার

১০

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

১১

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

১২

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

১৩

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

১৪

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

১৫

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

১৬

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

১৭

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

১৮

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

১৯

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

২০
Ad
Ad
Katha Expert