
ঢাকা, ২০ ফেব্রুয়ারি ২০২৬: মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করতে আসা নাগরিকদের যাতায়াত সুশৃঙ্খল করতে বিশেষ ট্রাফিক নির্দেশনা জারি করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)। শুক্রবার সন্ধ্যা ৬টা থেকেই ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার সাতটি গুরুত্বপূর্ণ পয়েন্টে ডাইভারশন দিয়ে সাধারণ যান চলাচল সীমিত করা হয়েছে।
ডিএমপি কমিশনার শেখ মো. সাজ্জাত আলী জানিয়েছেন, শ্রদ্ধা নিবেদন করতে আসা সাধারণ নাগরিকদের পলাশী মোড়-সলিমুল্লাহ হল-জগন্নাথ হল হয়ে শহীদ মিনারে প্রবেশ করতে হবে। শ্রদ্ধা নিবেদন শেষে তারা রোমানা ক্রসিং-দোয়েল চত্বর অথবা চাঁনখারপুল হয়ে বের হতে পারবেন। শাহবাগ, নীলক্ষেত, বকশীবাজার ও শহীদুল্লাহ হল ক্রসিং এলাকায় ব্যারিকেড দিয়ে যান চলাচল নিয়ন্ত্রণ করা হচ্ছে। এছাড়া ভিআইপিদের জন্য ঢাকা বিশ্ববিদ্যালয় জিমনেসিয়াম মাঠে পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে। নির্দেশনায় আরও বলা হয়েছে, বিশৃঙ্খলা এড়াতে আগতদের কোনো ব্যাগ, দাহ্য পদার্থ বা ধারালো বস্তু সাথে না আনতে অনুরোধ করা হয়েছে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।