প্রকাশ : ২১ ফেব্রুয়ারি ২০২৬ ০১:১২ পিএম
          --- ১ মাস আগে
Ad

ভাষা শহীদদের স্মরণে গোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন

অ- অ+
ভাষা শহীদদের স্মরণে গোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন
ভাষা শহীদদের স্মরণে গোবিপ্রবি সাংবাদিক সমিতির শ্রদ্ধা নিবেদন
Ad

গোবিপ্রবি প্রতিনিধি   |   Katha24 

আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ও মহান শহীদ দিবস উপলক্ষে ২১ ফেব্রুয়ারির প্রথম প্রহরে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেছে গোপালগঞ্জ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (গোবিপ্রবিসাস)।

শনিবার রাত ১২টা ৬ মিনিটে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে ভাষা শহীদদের স্মরণ করা হয়।

এ সময় গোবিপ্রবি সাংবাদিক সমিতির সভাপতি রাসেল হোসেন এবং সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খানের নেতৃত্বে সংগঠনের অন্যান্য সদস্যরা উপস্থিত ছিলেন। আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. সোহেল হাসানসহ অন্যান্য শিক্ষক ও শিক্ষার্থীরা।

পুষ্পস্তবক অর্পণ শেষে সভাপতি রাসেল হোসেন বলেন,

“একুশে ফেব্রুয়ারি শুধু একটি ঐতিহাসিক দিন নয়; এটি বাঙালির আত্মপরিচয় ও আত্মমর্যাদার প্রতীক। আমরা যত আধুনিক হচ্ছি, মাতৃভাষার প্রতি ততটাই উদাসীন হয়ে পড়ছি। রক্তমাখা ইতিহাসের বিনিময়ে অর্জিত বাংলা ভাষার যথাযথ ব্যবহার ও মর্যাদা রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব। ভাষা শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানাতে শহীদ মিনার প্রাঙ্গণ পরিষ্কার-পরিচ্ছন্ন রাখাও আমাদের কর্তব্য। আসুন, শুধু ফেব্রুয়ারিতে নয়—বছরের প্রতিটি দিন বাংলা ভাষার মর্যাদা সমুন্নত রাখি। আল্লাহ আমাদের দেশ ও ভাষাকে কবুল করুন।”

সাধারণ সম্পাদক মো. নাঈম আশরাফ খান বলেন,

“ভাষা আন্দোলনে আত্মত্যাগকারী শহীদরা আমাদের শিখিয়েছেন শিকড় রক্ষার গুরুত্ব। আমরা বৈষম্যহীনভাবে আমাদের মহান অর্জনকে রক্ষা করবো। বিদেশি ভাষার ভিড়ে যেন বাংলা হারিয়ে না যায়—সে বিষয়ে আমাদের সকলকে সচেতন ও সোচ্চার থাকতে হবে। আমরা মহান শহীদদের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করছি।”

কর্মসূচি শেষে ভাষা আন্দোলনে আত্মদানকারী সকল শহীদের আত্মার মাগফিরাত কামনা করে গভীর শোক প্রকাশ করা হয়।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert