
মোঃ মাকসুদুর রহমান
সিনিয়র স্টাফ রিপোর্টার ঢাকা। Katha24.com
বাংলাদেশ লেবার পার্টির ঢাকা-৫ আসনের প্রার্থী গোলাম আজমের মনোনয়ন দাখিল
ঢাকা-৫ আসনে আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাংলাদেশ লেবার পার্টির পক্ষ থেকে মনোনয়নপত্র দাখিল করেছেন দলটির মনোনীত প্রার্থী মোঃ গোলাম আজম
তিনি আনারস (🍍) প্রতীক নিয়ে নির্বাচনে অংশগ্রহণের লক্ষ্যে আজ আনুষ্ঠানিকভাবে মনোনয়নপত্র জমা দেন।
মনোনয়নপত্র দাখিলের সময় দলীয় নেতাকর্মী ও সমর্থকদের উপস্থিতিতে এক সংক্ষিপ্ত প্রতিক্রিয়ায় প্রার্থী গোলাম আজম বলেন,
ঢাকা-৫ আসনের সাধারণ মানুষের অধিকার, শ্রমজীবী মানুষের ন্যায্যতা এবং সামাজিক সুবিচার প্রতিষ্ঠাই তার রাজনীতির মূল লক্ষ্য।
দলীয় সূত্র জানায়, বাংলাদেশ লেবার পার্টি এবার শ্রমিক, খেটে খাওয়া মানুষ ও অবহেলিত জনগোষ্ঠীর প্রতিনিধিত্ব নিশ্চিত করতে মাঠে নেমেছে।
প্রার্থী গোলাম আজমের মনোনয়ন দাখিলকে কেন্দ্র করে নেতাকর্মীদের মধ্যে উৎসাহ ও উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
ঢাকা-৫ আসনের ভোটারদের কাছে তিনি দোয়া ও সহযোগিতা কামনা করেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।