
রাজধানীর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের পূর্ব পাশ থেকে দুটি কাটা হাত, স্কাউট ভবনের পাশ থেকে একটি পা এবং কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করেছে পুলিশ। পরে আঙুলের ছাপের মাধ্যমে জানা যায়, খণ্ডিত অংশগুলো মো. ওবায়দুল্লাহ নামের এক ব্যক্তির। তাঁর বাড়ি নরসিংদীর শিবপুর উপজেলায়।
পুলিশ জানিয়েছে, গতকাল শুক্রবার দিবাগত রাত দুইটার দিকে একটি পা, আজ শনিবার সকাল সাড়ে ৯টার দিকে কাটা দুটি হাত এবং দুপুরে কমলাপুর রেলস্টেশন থেকে আরেকটি পা উদ্ধার করা হয়।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।