
শেখ তানভীর হোসেন, নড়াইল
নড়াইল সদর উপজেলার তুলারামপুর ইউনিয়নের পেড়লী কাটাখালী গ্রামে কাটাখালী খাল থেকে পেড়লী উত্তর পাড়া খাল পর্যন্ত খাল খননের ঘোষণা শোনার পর শুরু হয়েছে রেহাইহীন গাছ কাটার গুজব। (৭ এপ্রিল) মঙ্গলবার সরজমিন পরিদর্শনে গিয়ে দেখা যায়, খালের তীর থেকে সরকারি জায়গার মেহুনি, নিম, আকাশমনি, আম, কাঠাল, তালসহ বিভিন্ন প্রজাতির শত শত গাছ কেটে ট্রাক, টলি, নশিমন এবং ঘোড়ার গাড়িতে করে অন্য এলাকায় পাচার করা হচ্ছে অসাধু ব্যক্তিদের দ্বারা। গণমাধ্যম কর্মীদের উপস্থিতি টের পেয়ে গাছের মালিকানা দাবি করা ব্যক্তিরা সটকে পড়ে, ফলে তাদের বক্তব্য নেয়া সম্ভব হয়নি।
এসময় গাছ কাটার সঙ্গে জড়িত ব্যক্তিদের কাছে জানতে চাইলে তারা জানান, মিনা বাজারের গাছের ব্যবসায়ী আক্কাছ ভুইয়া এবং যশোর জেলার করিমপুরের ইমদাদুল, গাছের মালিক হিসেবে পরিচিত গোলাম রহমান মোল্লা, মান্নান বিশ্বাস, এবের মোল্লাসহ আরও অনেকের কাছ থেকে তারা এ গাছ ক্রয় করেছেন। স্থানীয় পেড়লী গ্রামের শিক্ষক হারুন আর রশিদ, মফিজুর রহমান ও আমিনুর মোল্লা অভিযোগ করে বলেন, সরকারি খালের জায়গার গাছ রাতের আধারে এবং দিনের বেলায় কেটে নিয়ে যাওয়া হচ্ছে, আমরা কিছুই জানি না। তবে তুলারামপুর ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মাজহারুল ইসলামের ইন্তেকাল হওয়ায় তিনি শোকাহত থাকায় গাছ কাটার বিষয়টি খোঁজ নিতে পারেননি বলে দাবি করা হয়েছে। এদিকে, অভিযোগ পাওয়ার পরও ইউনিয়ন ভূমি অফিসের নায়েব মাজহারুল ইসলাম কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।
স্থানীয়দের অভিযোগ, প্রশাসনের তরফ থেকে কোনো ব্যবস্থা না নেয়ায় অসাধু গাছ কাটাকারীরা রাতের অন্ধকারে সরকারি খালের গাছ কেটে নিয়ে যাচ্ছে। তারা দ্রুত এসব গাছ কাটাকারীদের আটক করে আইনের আওতায় আনার এবং সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।