প্রকাশ : ০৫ এপ্রিল ২০২৬ ১১:৪৮ এএম
          --- ১ সপ্তাহ আগে
Ad

ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য সহায়ক উপকরণ বিতরণ

অ- অ+
ভিক্ষুকদের পুনর্বাসনের জন্য সহায়ক উপকরণ বিতরণ
ভিক্ষুকদের পুনর্বাসনের লক্ষ্যে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে, যা তাদের স্বাবলম্বী হতে এবং সমাজে পুনর্বাসিত হতে সহায়তা করবে।
Ad

কথা২৪ । লালমনিরহাট প্রতিনিধি 

লালমনিরহাটের আদিতমারী উপজেলায় সরকারের বিশেষ উদ্যোগের আওতায় অসহায় ও দুস্থ জনগণের মাঝে সহায়ক উপকরণ বিতরণ করা হয়েছে। ভিক্ষুক পুনর্বাসন এবং বিকল্প কর্মসংস্থান সৃষ্টির লক্ষ্য নিয়ে গৃহীত এই কার্যক্রম মানবিক ও টেকসই উন্নয়ন নিশ্চিত করতে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচনা করা হচ্ছে, যা ভিক্ষাবৃত্তি নিরসনে সহায়ক হবে।

শনিবার (৪ এপ্রিল) সকাল ১০টায় আদিতমারী উপজেলা পরিষদ চত্বরে উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের যৌথ আয়োজনের মাধ্যমে উপকরণগুলো বিতরণ করা হয়। অনুষ্ঠানের সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) বিধান কান্তি হালদার।

এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য মোঃ রোকন উদ্দিন বাবুল এমপি। তিনি বলেন, “সরকার শুধু আর্থিক সহায়তা নয়, টেকসই কর্মসংস্থানের মাধ্যমে দারিদ্র্য দূরীকরণে কাজ করছে। আমাদের লক্ষ্য হচ্ছে ভিক্ষাবৃত্তি থেকে মানুষকে ফিরিয়ে এনে সম্মানজনক জীবনে প্রতিষ্ঠিত করা।”

এ সময় চারটি পরিবারের মাঝে প্রায় ৫০ হাজার টাকা সমমূল্যের দোকানঘর ও ব্যবসায়িক মালামাল বিতরণ করা হয়। এর মাধ্যমে উপকারভোগীরা ক্ষুদ্র ব্যবসা শুরু করে আত্মনির্ভরশীল হওয়ার সুযোগ পাচ্ছেন।

বক্তারা জানান, পিছিয়ে পড়া এবং ভিক্ষাবৃত্তিতে জড়িত জনগণের মূলধারায় ফিরিয়ে আনতেই এ ধরনের কর্মসূচি গ্রহণ করা হয়েছে। বিতরণকৃত উপকরণের মধ্যে ছিল দোকানঘর, মুদি ব্যবসার সরঞ্জাম ও আয়বর্ধক বিভিন্ন সামগ্রী, যা তাদের স্থায়ী আয়ের উৎস হিসেবে কাজ করবে।

অনুষ্ঠানে উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল্লাহ মাহমুদ, আদিতমারী থানার অফিসার ইনচার্জ নাজমুল হক, স্থানীয় জনপ্রতিনিধি, রাজনৈতিক নেতৃবৃন্দ এবং আইন-শৃঙ্খলা বাহিনীর সদস্যসহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

উপকারভোগীরা সরকারের এই উদ্যোগে কৃতজ্ঞতা প্রকাশ করে জানান, তারা প্রাপ্ত সহায়তা কাজে লাগিয়ে ভিক্ষাবৃত্তি ছেড়ে স্বাভাবিক ও সম্মানজনক জীবনে ফিরে যেতে দৃঢ়প্রতিজ্ঞ।

উল্লেখ্য, “ভিক্ষুকমুক্ত বাংলাদেশ” গড়ার লক্ষ্যে দেশের বিভিন্ন উপজেলায় পর্যায়ক্রমে এ ধরনের পুনর্বাসন কর্মসূচি বাস্তবায়ন করা হচ্ছে। সংশ্লিষ্টরা আশা করছেন, এই উদ্যোগ সফল হলে আদিতমারী উপজেলাও শিগগিরই ভিক্ষুকমুক্ত হিসেবে পরিচিতি পাবে।

মন্তব্য করুন
সকল মন্তব্য (0)

এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়

জ্বালানি তেলের নতুন মূল্য নির্ধারণ

আমাদের শিক্ষা ব্যবস্থা আধুনিক বিশ্বের সঙ্গে সঙ্গতিপূর্ণ নয়: কাদের গনি চৌধুরী

এনসিপির নারীশক্তির পূর্ণাঙ্গ কমিটি প্রকাশ, নাম দেখে এক নেত্রীর পদত্যাগ

‘আন্তর্জাতিক আইনে হরমুজ প্রণালি নিয়ন্ত্রণের অধিকার রয়েছে ইরানের’

জরুরি সংবাদ সম্মেলন ডেকেছে এনসিপি

জাতীয় সংসদের লাইব্রেরি কমিটির প্রথম বৈঠক রোববার

বিক্রেতার মুখে ফাঁস হলো গোপন তথ্য

জনগণের ভাষা বুঝুন, তাদের আন্দোলনে নামতে বাধ্য করবেন না: এ টি এম আজহার

সুনামগঞ্জের হাওরে বজ্রপাতে ৫ জনের মৃত্যু

চট্টগ্রামে ১১ বিদ্যুৎকেন্দ্র বন্ধ

১০

কেস ফলোআপঃ বাড্ডায় চাঞ্চল্যকর তাছলিমা বেগম রেনু হত্যা মামলা

১১

মোহাম্মদপুরে চাঞ্চল্যকর আসাদুল হত্যাকাণ্ডের ২৪ ঘণ্টার মধ্যেই জড়িত মূল হোতাসহ চারজন গ্রেফতার

১২

ডিএমপিতে পুলিশ পরিদর্শক পদমর্যাদার পাঁচ কর্মকর্তার পদায়ন

১৩

ময়মনসিংহে অনুষ্ঠিত হলো ন্যাশনাল আর্থ অলিম্পিয়াড

১৪

আগামী ২ জুলাই থেকে এইচএসসি ও সমমান পরীক্ষা শুরু

১৫

নীলফামারীতে জ্বালানি তেল জব্দ

১৬

জুনে বাংলাদেশ সফরে আসছে অস্ট্রেলিয়া ক্রিকেট দল

১৭

বাংলাদেশ-নিউজিল্যান্ড প্রথম ওয়ানডে দেখতে মাঠে জাইমা রহমান

১৮

ইরান আংশিকভাবে আকাশসীমা খুলে দিয়েছে

১৯

ডাকার শান্তি ফোরামে যোগ দিতে সেনেগালে পররাষ্ট্র প্রতিমন্ত্রী

২০
Ad
Ad
Katha Expert