
আন্তর্জাতিক জ্বালানি সংস্থা (আইইএ) জানিয়েছে, মার্কিন-ইরান যুদ্ধের ফলে সরবরাহে বিঘ্ন এবং অবকাঠামোগত ক্ষয়ক্ষতি ২০২৭ সালের শেষ পর্যন্ত তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) বাজারে সংকট সৃষ্টি করতে পারে।
এএফপি প্যারিস থেকে জানাচ্ছে, শুক্রবার প্রকাশিত এক নতুন প্রতিবেদনে প্যারিসভিত্তিক সংস্থাটি উল্লেখ করেছে, ‘স্বল্পমেয়াদি সরবরাহ ঘাটতি ও উৎপাদন সক্ষমতার বৃদ্ধিতে ধীরগতির কারণে ২০২৬ থেকে ২০৩০ সালের মধ্যে এলএনজি সরবরাহে প্রায় ১২ হাজার কোটি ঘনমিটারের ঘাটতি দেখা দিতে পারে।’
প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিশ্বের বিভিন্ন স্থানে নতুন গ্যাস উৎপাদন প্রকল্পগুলো কার্যকর হলে, সময়ের সঙ্গে এই ঘাটতি কিছুটা কমানো সম্ভব হতে পারে।
তবে আইইএ সতর্ক করেছে, ২০২৬ ও ২০২৭ সালজুড়ে এলএনজি বাজারে সরবরাহ সংকট অব্যাহত থাকতে পারে।
মন্তব্য করুন
সকল মন্তব্য (0)
এখনও কোনো মন্তব্য আসেনি। প্রথম মন্তব্যটি করুন।